স্টুডিয়ো পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে মন্ত্রী অরূপ ও দমকলের ১৫ ইঞ্জিন

বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ড টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায়। বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনাস্থল পোঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় স্টুডিয়ো পাড়ায় আগুন লাগার ঘটনা ঘটে। ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় মানুষজন ছুটে এসে দেখেন একটি প্রযোজনা সংস্থার গুদামে আগুন লেগেছে। এরপর তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে স্টুডিয়োপাড়ায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।

অন্যদিকে এই অগ্নিকাণ্ডের জেরে বিপুল টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। আগুনের জেরে ওই গুদামের আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে সরব হয়েছে ক্ষতিগ্রস্তরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ প্রযোজনা সংস্থার গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় গুদামে কেউ ছিল না বলে জানা গিয়েছে, ফলে হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে।

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার