‘বিধানসভায় বিজেপি’র নয়া ফাঁদ’, সতর্ক করলেন ফিরহাদ হাকিম

তৃণমূল বিধায়করা সরব হবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা ইস্যুতে। ফিরহাদ এদিন বলেন, অপপ্রচার চালালে তাঁর কড়া বিরোধিতা করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা (BIDHANSABHA) অধিবেশনে বিজেপি ফাঁদতে পারে নয়া ফাঁদ। সেই ফাঁদে পা না দেওয়ার জন্য তৃণমূল বিধায়কদের সতর্ক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM)।

তিনি এদিন বলেন, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে বিধানসভায় আসতে পারেন বিজেপি বিধায়করা। তারপরেই বলেন, বিচারাধীন কোনও বিষয়ে দলের কেউ যেন মন্তব্য না করেন। বিজেপি উত্তপ্ত করতে চাইলে সেই পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামলানোর পরামর্শ দিয়েছেন রাজ্যের মন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, দলে কেউ দুর্নীতি করলে দল সেই দায় নেবে না। তদন্তে সমস্ত ভাবে সাহায্য করা হবে। তবে তৃণমূল বিধায়করা সরব হবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা ইস্যুতে। উঠে আসবে ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার প্রসঙ্গ’। একই সঙ্গে তুলে ধরা হবে, কেন বিজেপি মন্ত্রী- বিধায়ক- নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের জিজ্ঞাসাবাদ করে না, এই প্রসঙ্গও।

ফিরহাদ এদিন বলেন, অপপ্রচার চালালে তাঁর কড়া বিরোধিতা করতে হবে। গতকালের বিজেপির মিছিলে আহত হয়েছিলেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। তাঁকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলেন ফিরহাদ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন মন্ত্রী। বলেন, মীনা দেবীর চিকিৎসার সমস্ত দায়িত্ব পুর নিগমের। 

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

লক্ষাধিক টাকা চুরির পর কিসমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক