মুকুল রায়ের মৃত্যুর জন্য দায়ী বিজেপি, বিস্ফোরক অভিযোগ ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন একসময়ের তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড মুকুল রায়। মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন। তারজেরেই মৃত্যু হয়েছে তাঁর। মুকুল রায়ের মৃত্যুর পরে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম।

সল্টলেকের বেসরকারি হাসপাতালে রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুকুল রায়। সোমবার তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর একসময়ের সতীর্থরা। হাসপাতাল থেকে প্রথমে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় কাঁচরাপাড়ার বাড়িতে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে হালিশহর শ্মশানে। গোটা রাস্তাতেই হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- বিধানসভায় মুকুল রায়কে শেষ শ্রদ্ধা বিধায়কদের, হাজির অভিষেকও

ফিরহাদ হাকিমের অভিযোগ, মুকুল রায় তাঁর কাছে দাদা। ছোট থেকেই দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দেখেছেন। বিপদে পড়লেই তাঁর কাছে ছুটে যেতেন। তিনি সমস্যার সমাধান করে দিতেন। তাঁকে বিশ্বাস করতেন। কিন্তু বিজেপিতে যাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর আরও অভিযোগ, মুকুল রায়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। বিজেপি না করলে জেলে যাওয়ার হুমকি পেয়েছিলেন। আদর্শ, নীতি তৃণমূল হলেও জোর করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকেই ভেঙে পড়েছিলেন মুকুল রায়। ডিমেনশিয়া ছিল। ভয়ে ভয়ে থাকতেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। স্ট্রোক হয়েছিল। তাঁর এই মৃত্যুর জন্য বিজেপি দায়ি। তাঁর ওপরে ক্রমাগত চাপ দেওয়া হয়েছিল। তাই তিনি ভাল থাকতে পারেননি। ভিতর থেকে ভেঙে গিয়েছিলেন। তাঁর জেরেই মৃত্যু হয়েছে। 

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক