কলকাতার ১৪১টি ওয়ার্ডের পুর কর পুনর্মূল্যায়নে গঠিত কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) অনুমতিতে কলকাতা কর্পোরেশনের অধীনস্থ যে ১৪১টি ওয়ার্ড রয়েছে তার করের পুনর্মূল্যায়ন করতে কমিটি গঠনের সিদ্ধান্ত পুরসভার। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কর (Tax) আদায়ের দায়িত্বে থাকে মেয়রের কাছে। সেই কারণের মেয়রের অনুমতি ছাড়া এই বিষয় কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না।

মেয়র পারিষদদের বৈঠকেই এই দিন ওই কমিটি গঠনের সিদ্ধান্তে অনুমতি দেন ফিরহাদ। জানা গিয়েছে, যদি কোনও কর বৃদ্ধির বিষয় থাকে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করবে নবান্ন।

তবে এখন মোট ১৪৪টি ওয়ার্ড রয়েছে কলকাতা পুরসভা অধীনে। কিন্তু তার থেকে ১৪১টি ওয়ার্ডেই কর পুনর্মূল্যায়নের কাজ করা যাবে বলে জানা গিয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ২০১৫ সালের পুরসভা নির্বাচনের আগে জোকা অন্তর্গত ১ ও ২ গ্রামীণ পঞ্চায়েত এলাকাকে ভেঙে ১৪২, ১৪৩ এবং ১৪৪ নম্বর ওয়ার্ড তৈরি করেছিল কলকাতা পুরসভা। এই বিষয়ও সিদ্ধান্ত নবান্ন থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে।

কলকাতা পুরসভার কর আদায় বিভাগের দাবি, জোকার যে নতুন তিনটি ওয়ার্ড তৈরি করা হয়েছে তা এখনও পর্যন্ত পরিষেবা পাওয়ার মতো পরিকাঠামো হয়নি। তার কাজ চলছে। সেই জন্য ওই তিনটি ওয়ার্ডকে কর পুনর্মূল্যায়নের আওতা থেকে আপাতত বাদ রাখা হয়েছে বলেই খবর। কলকাতা পুরসভার যে ১ থেকে ১৪১ টি ওয়ার্ড রয়েছে সেগুলি যা পরিষেবা পায় তা এখনই জোকার ওই ৩ টি কে দেওয়া সম্ভব নয়। এই সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে নবান্ন থেকেই।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক