গঙ্গাসাগর মেলায় থাকছে ফগ লাইট, ক্লোজ সার্কিট ক্যামেরা ও ড্রোন

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুর: গঙ্গাসাগর মেলায় ফগ লাইট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা সমস্ত দিকেই কোন খামতি রাখা হচ্ছে না দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে। শুক্রবার প্রশাসনিকভাবে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, এই বছর গঙ্গাসাগর মেলা(Gangasagar Fair) ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে। গত বছরের তুলনায় পরিবহন ব্যবস্থায় যথেষ্ট জোর দেওয়া হয়েছে। বার্চ অতিরিক্ত রাখা হচ্ছে। ড্রেজিং নিয়ে জেলাশাসক(DM) বলেন, অলরেডি ড্রেজিং এর কাজ চলছে। যা ড্রেজিং করা হয়েছে কাজে লাগবে এবং আশা করা যায় এই সমস্যা ৫ জানুয়ারি মিটে যেতে পারে।

মোট তিনটে ড্রেজার গঙ্গাসাগর মেলা শেষ হওয়া পর্যন্ত থাকবে। মেগা কন্ট্রোল রুমে গত বছরের মতোই সব ব্যবস্থা থাকছে। সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন সমস্ত কিছুর ব্যবস্থা থাকছে। গত বছর গঙ্গাসাগর মেলায় কুয়াশার কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যাতায়াতের ক্ষেত্রে। সেই সমস্যার জন্য এই বছর ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেটি গুলিতেও লাইটের ব্যবস্থা করা হবে গত বছরের মতোই। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের তিনটি ইউনিট থাকবে। প্লাস্টিক ফ্রী মেলা নিয়ে যা যা পদক্ষেপ করার জেলা প্রশাসনের তরফে করা হচ্ছে। মানুষের সচেতনতার জন্য একটি পদযাত্রার ব্যবস্থা করা হচ্ছে।

এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স(Ambulance), পাঁচটা অস্থায়ী হাসপাতাল করা হচ্ছে, চারটে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পুলিশ কর্মী, সিভিল ডিফেন্স, সিভিক ভলেন্টিয়ার যথেষ্ট পরিমাণে মতেয়ান করা হবে। এছাড়াও গঙ্গাসাগরে ফোনের যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য জিও, এয়ারটেল সমস্ত কোম্পানির সাথেই কথোপকথন চলছে। জেলা প্রশাসনের তরফে আশা করা হচ্ছে এ বছর কিছুটা হলেও সেই সমস্যা মিটবে। সব দিক থেকে মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রস্তুত প্রশাসন বলে জেলা শাসক দাবি করেছেন।

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল