দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১ জানুয়ারিতে জমজমাট ভিড়, সকাল সকাল ছক্কা হাঁকাল আলিপুর চিড়িয়াখানা

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিনে জমজমাট ভিড় আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। রবিবার সকাল থেকেই মানুষের ঢল নেমেছে চিড়িয়াখানায়। এদিন সকাল ১০টা পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ আলিপুর চিড়িয়াখানায় প্রবেশ করেছে বলে জানাল কর্তৃপক্ষ।

রবিবার ইংরেজি নতুন বছর ২০২৩ সালের প্রথম দিন। নতুন বছরকে উদযাপন করতে এদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছেন সাধারণ মানুষ। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল-সহ বিভিন্ন জায়গায় এদিন মানুষের ঢল নামে। এদিন সকাল থেকে চিড়িয়াখানায় ভিড় জমতে শুরু করে। কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষজন ঘুরে দেখছেন চিড়িয়াখানা। কেউ এসেছেন সঙ্গীকে নিয়ে ঘুরতে, কেউ এসেছেন আবার সপরিবারে। তবে রবিবারের ভিড় আগেরদিনের ভিড়কে টেক্কা দিয়েছে। শনিবার ২০২২ সালের শেষ দিনে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছিল, ওইদিন চিড়িয়াখানায় প্রায় তেত্রিশ হাজার মানুষের ভিড় হয়েছিল। কিন্তু রবিবার চিড়িয়াখানায় রেকর্ড সংখ্যক ভিড়। এদিন সকাল ১০টা পর্যন্ত ভিড় আগের দিনের ভিড়ের দ্বিগুনের বেশি। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে,  রবিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষের ভিড় হয়েছে।

উল্লেখ্য এর আগে গত রবিবার বড়দিনেও চিড়িয়াখানায় জমজমাট ভিড় হয়েছিল। সেখানে আগত মানুষজন বেশ উৎসবের মেজাজে ঘুরে দেখেন চিড়িয়াখানা। তবে সেদিন চিড়িয়াখানা চত্ত্বরে উচ্ছিষ্ট খাবার, থার্মোকলের প্লেট, প্লাস্টিকের বোতল ফেলে রেখে গিয়েছিলেন দর্শনার্থীরা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পরিবেশপ্রেমীরা। চিড়িয়াখানায় থার্মোকল-প্ল্যাস্টিক নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও, দর্শনার্থীরা কীভাবে তা নিয়ে ঢুকলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

বিপুল শতাংশ ভোটদান পরিবর্তনের হাওয়া, মোদি–শাহের দাবি খারিজ করলেন ডেরেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ