ইডেনে বড় ম্যচের আগে কালীঘাটের মন্দিরে গম্ভীর, দিলেন পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় এলে কালীঘাটের মন্দিরে পুজো দেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। এবারেও তার অন্যথা হল না। ইডেন গার্ডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচের আগে কালীঘাট মন্দিরে দিলেন গম্ভীর। ১৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে কালীঘাটে মা’য়ের কাছ থেকে ঘুরে এলেন ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ।

কলকাতায় এলে আইপিএল হোক বা অন্য কোনও খেলা, কালীঘাটে বাঁধাধরা ভাবে পুজো দেন গম্ভীর। তবে শুধু কলকাতা নয়, বিদেশে গেলেও একাধিক মন্দিরে দেন পুজো।  জায়গাতে  গৌতম গম্ভীর তাঁর ব্যক্তিগত সহকারি গৌরব আরোরাকে সঙ্গে করে মঙ্গলবার বিকেল চারটে ২০ মিনিট নাগাদ কালীঘাট মন্দিরে আসেন। ভক্তি ভরে পুজো দেওয়ার পর সেখান থেকে বেড়িয়ে যান। এর আগে  তিনি কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন চলতি বছর জানুয়ারি মাসে  ইডেনে  ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম  ম্যাচের আগে। দিল্লিতে সোমবার বিস্ফোরণের কারণে মঙ্গলবার গম্ভীরের কালীঘাট মন্দিরে পুজো দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছিল। তবে সেই সব পিছনে রেখে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিলেন ভারতের হেড কোচ।

প্রসঙ্গত, দিল্লির বিস্ফোরণের জেরে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচের আগে কড়া নিরাপত্তা বলয় ইডেন গার্ডেন্সে। শুধু ইডেনে নয় এর পাশাপাশি যেখানে যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা প্র্যাকটিস করবেন সেসব স্পটেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার ইডেনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানান খেলোয়াড়দের পাশাপাশি ইডেনে আসা সাধারণ মানুষজনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। শহরে কোথাও যাতে নিরাপত্তার কোনোরকম ফাক না থাকে তা দেখছে কলকাতা পুলিশ। প্রয়োজনীয় যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে কিন্তু প্রকাশ্যে তা জানানো হবে না। দিল্লির বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলওয়ামা যোগ পাওয়া গিয়েছে। কলকাতায় শীত ধীরে ধীরে অনুভব হচ্ছে। কাশ্মীর থেকে শীতের জামা কাপড় বিক্রি করতে আসা সেখানকার বাসিন্দাদের ওপরেও নজরদারি রাখার বিষয় উপযুক্ত এবং কড়া নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে বলে সিপি জানিয়েছেন।

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড