সপ্তাহের শুরুতেই ব্যাপক সস্তা হল সোনা, বিয়ের মাসে একধাক্কায় কতখানি কমল দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে লাগাতার সুখবর পাচ্ছেন মধ্যবিত্তরা, কারণ বহুমূল্য সোনালি ধাতু এখন আগের তুলনায় অনেকটাই সস্তা হয়ে গিয়েছে(Gold Price Droppped)। মাঝে অবশ্য কয়েকবার দাম উর্দ্ধমুখী হলেও গত নভেম্বরের বেশিরভাগ দিনই সোনার দাম ছিল তুলনামূলক নিয়ন্ত্রণে। এদিকে ডিসেম্বরের শুরুতেও বজায় থাকল সেই ধারা। একেবারে সপ্তাহের প্রথম দিনেই সোনার দামে ঘটল মূল্যপতন। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজ কলকাতায়(Gold Price Kolkata) সোনার বাজারদর কেমন।

আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের পরাজয়ে চরম উপকৃত টিম ইন্ডিয়া, শিরোপা জেতার পথ এখন আরও সুগম

সোমবার ২রা ডিসেম্বর ২২ ক্যারেট সোনার দাম কমে প্রতি গ্রামে ৭১৯৫ টাকা হয়েছে ৷ অন্যদিকে ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম কমে হয়েছে ৫৯০৫ টাকা৷ এবং পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ৭৬৭০ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। তাই সোনা যদি কিনতেই হয় তাহলে এটাই সোনা কেনার সেরা মরসুম।

এই মুহূর্তে সোনার দাম কমার কারণ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসায় যাঁরা দুনিয়ার আর্থিক বাজারে বড় লগ্নিকারী, তাঁরা মনে করছেন যে মার্কিন অর্থনীতি এবার শক্তিশালী হবে। আর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধও বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে, তাঁরা সোনা থেকে লগ্নি সরিয়ে কনভেনশনাল শেয়ার মার্কেটে লগ্নি করছেন। তাই, চাহিদাতে কমতি হওয়ায় কমছে সোনার দাম। ভারতের বাজারেও তার প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ কেজরিওয়ালের দলে যোগ হবু আমরা গড়ার কারিগর শিক্ষাবিদ অবোধ ওঝার

প্রসঙ্গত উল্লেখ্য, সোনা মূলত তিন প্রকার। ২৪, ২২ এবং ১৮ ক্যারেট। ২৪ ক্যারেটে প্রায় ৯৯ শতাংশ সোনা থাকে। তবে, এই সোনায় গয়না তৈরি করা যায় না। এটি মূলত গোল্ড বার তৈরিতে ব্যবহৃত হয়। ২২ ক্যারেটে প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যায়। আর ৭৫ শতাংশের বেশি সোনা থাকে ১৮ ক্যারেটে। এই দু-রকম সোনা দিয়েই মূলত গয়না তৈরি হয়।

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু , উদ্ধার এক কর্মীর দেহ

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন