Breaking: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি গৌতম আদানি’র পুত্র

তৃতীয় বারের সরকারে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর লক্ষ্য শিল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় বারের সরকারে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর লক্ষ্য শিল্প। আর সেই শিল্পের লক্ষ্যেই বাংলায় ফের শিল্প সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হাজির শিল্পপতি গৌতম আদানি’র পুত্র। বৃহস্পতিবার  নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে হাজির গৌতম আদানি। সূত্রের খবর, রাজ্যে শিল্পে বিনিয়োগ নিয়ে আদানি পুত্রের বৈঠক চলছে। 

সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য সরকারের গভীর সমুদ্র বন্দর তাজপুর নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে। সেই গভীর সমুদ্র বন্দর নিয়ে আদানি গ্রুপের সিইও তথা গৌতম আদানির ছেলে করণ আদানির সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে আদানি গ্রুপের আরও তিনজন গুরুত্বপূর্ণ আধিকারিক রয়েছেন বলে জানা গিয়েছে। আদানি গ্রুপের সঙ্গে তাজপুর গভীর সমুদ্র বন্দর ছাড়াও আলোচনা চলছে বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনি নিয়ে। মূলত দেউচা-পাচামি নিয়েই আগ্রহী বেশি আদানি গ্রুপ। এই বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিল্পপতি গৌতম আদানি।

তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রীর লক্ষ্য শিল্প-কর্মসংস্থান। যার জন্য এপ্রিল মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মুখ্য অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই রাজ্যে বিনিয়োগের জন্য আগ্রহী আদানি গ্রুপ। 

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?