কালিয়াগঞ্জের ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

রাজভবন সূত্রের খবর, পুলিশের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিয়াগঞ্জে অশান্তির ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। কালিয়াগঞ্জে একদিকে যেমন পুলিশকে মারধর করার ঘটনা সামনে এসেছে।অন্যদিকে পুলিশের বিরুদ্ধে এক যুবককে গুলি করে খুন করার অভিযোগও সামনে আসছে। সেই আবহে কালিয়াগঞ্জের পরিস্থিতি নিয়ে পুলিশের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

রাজভবন সূত্রের খবর, পুলিশের কাছ থেকে কালিয়াগঞ্জের গোটা পরিস্থিতির কথা জানতে চেয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। পুলিশের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি। উল্লেখ্য কালিয়াগঞ্জে এক ছাত্রীর মৃত্যুতে এমনিতেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। সেই আবহে এক রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বুধবারই নবান্নে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কালিয়াগঞ্জে ‘থানা পোড়ানো’ ও ‘পুলিশকে মারার’ ঘটনায় প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘আমি বলেছি, যারা দোষী, দলমত দেখার দরকার নেই, স্ট্রেট অ্যারেস্ট করুন। তাদের প্রপার্টি বাজেয়াপ্ত করতে বলেছি। যেটা ইডি করে। এই আইন আমরাও করেছি। তা না করলে, তাদের গুন্ডাগিরি কমছে না।’

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের