উপাচার্যদের নিয়ে মঙ্গলবার বৈঠকে রাজ্যপাল, থাকবেন শিক্ষামন্ত্রীও

বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসুও (Bratya Basu)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্যদের (Vice Chancellor) নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসুও (Bratya Basu)। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ রাজভবনে এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। 

রাজ্যপাল সিভি আনন্দ বোস সমস্ত উপাচার্যকে রাজভবনে বৈঠকে ডেকেছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাজভবনে সেই বৈঠক হতে বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উচ্চশিক্ষা দফতরের আইন মেনে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে উপাচার্যদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। ই–মেল করে এই বৈঠকের বিষয়টি জানানো হয়েছে উপাচার্যদের। সূত্রের খবর, প্রাতঃরাশ থেকে শুরু করে বৈঠক চলবে মধ্যাহ্নভোজ পর্যন্ত। এই বৈঠক থেকে রাজ্যপাল উপাচার্যের সঙ্গে পরিচয় সেরে নিতে চান। মঙ্গলবার বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে রাজভবন এসে পৌঁছেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়, হাইয়ার এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কৌশিকী দাশগুপ্ত, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়। পৌঁছেছেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত কুমার দে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব নারায়ণ বন্দ্যোপাধ্যায়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী এবং হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপন কুমার বিশ্বাসও।

জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন আচার্য হিসাবে দু’‌বার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে ডেকেছিলেন। কিন্তু সেই বৈঠকে কেউ যাননি। প্রসঙ্গত ধনখড়ের সঙ্গে রাজ্যের সম্পর্ক ছিল তিক্ততাপূর্ণ। সিভি আনন্দ বোস নতুন রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর রাজ্য সরকারের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। রাজ্যপাল হিসাবে বাংলার দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সেই পরিস্থিতিতে সঙ্ঘাতের আবহ ত্যাগ করে নিয়ম মেনে উপাচার্যদের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন ২০২০ সালের ১৩ জানুয়ারি এবং ২০২১ সালের ২৪ ডিসেম্বর উপাচার্যদের নিয়ে বৈঠক ডেকেছিলেন। কিন্তু আচার্যের ডাকা সেই বৈঠকে সবাই অনুপস্থিত ছিলেন। তবে এবার সবাই থাকবেন বলে সূত্রের খবর।

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের