দুপুরেই রাজ্যপালকে পুরভোটে সংক্রান্ত রিপোর্ট দেবেন কমিশনার

কমিশনার সৌরভ দাস জানান, জেলা থেকে বিস্তারিত রিপোর্ট ও পুলিশের দেওয়া রিপোর্ট নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাজ্যের ১০৮ পুরসভা ভোটকে কেন্দ্র করে অশান্তি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল(Governor)। রাজভবন থেকে তোপ দেগে জগদীপ ধনখড়(Jagdeep dhankar) বলেন, কেন কলকাতা হাইকোর্টে প্রতিশ্রুতি দেওয়া সত্বেও সুষ্ঠভাবে নির্বাচন করানো সম্ভব হলো না? এছাড়া অশান্তি হওয়া পুরসভাতে পুনর্নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কী চিন্তাভাবনা করছে? এই প্রশ্ন করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেন রাজ্যপাল। যার ভিত্তিতেই সোমবার দুপুরে রাজ্যপালের(Governor) সঙ্গে দেখা করবেন কমিশনার। তখনই পুরভোট সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তিনি এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

সোমবার দুপুর সাড়ে তিনটে রাজভবনে হবে রাজ্যপালের মুখোমুখি হবেন রাজ্য নির্বাচন কমিশনার। বিরোধীদের দাবি, গত রবিবার রাজ্যে ভোট হয়নি, লুঠ হয়েছে। অগণতান্ত্রিক উপায়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোট লুঠ করেছে শাসকদল। যদিও সেই দাবি নস্যাৎ করে তৃণমূল জানিয়ে দেয়, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, পুরভোট সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে। পুরভোট মিটে যাওয়ার ঘণ্টা দেড়েক বাদে এদিন ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যে সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে পুরভোট। ঝামেলা বাঁধানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। অভিযোগ পেলেই ঘটনাস্থলে ছুটে গিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। হামলাকারীরা কোন রাজনৈতিক দলের তা দেখেনি। পুলিশ সক্রিয় ছিল বলেই একজনও মারা যায়নি। কেউ গুলিবিদ্ধ হননি।’

গত রবিবারই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল(Governor)। কমিশনার সৌরভ দাস জানান, জেলা থেকে বিস্তারিত রিপোর্ট ও পুলিশের দেওয়া রিপোর্ট নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তিনি।

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক