মেনকার মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট, উঠে গেল রক্ষাকবচ

তবে প্রয়োজনে মেনকা গম্ভীর ইডির বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন বলে জানিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের (Menaka Gambhir) মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলে তাঁর রক্ষাকবচ উঠে গেল। কয়লা পাচার (Coal Smuggling) মামলায় তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল আদালত।

রক্ষাকবচ উঠে যাওয়ায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় এর আগে মেনকা গম্ভীরকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রক্ষাকবচের জন্য গত বছর কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন মেনকা। সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন মেনকাকে গ্রেফতার করতে পারবে না ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ডিসেম্বর মাসে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। তিনি নির্দেশ দেন, সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচের মেয়াদ ফুরালে ফের আদালতের দ্বারস্থ হতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক শ্যালিকার রক্ষাকবচের মেয়াদ শেষে ফের হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করে ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার মেনকার রক্ষাকবচ খারিজ করলেন বিচারপতি রাজশেখর মান্থা। তবে প্রয়োজনে মেনকা গম্ভীর ইডির বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন বলে জানিয়েছে আদালত।

প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও আগেই তলব করেছিল ইডি। তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত অগাস্ট মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। দিল্লির বদলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। হাইকোর্ট তাঁর আবেদন গ্রহণ করে জানিয়ে দেয়, দিল্লি নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মেনকাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দেয়।

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

১৭৯৯ টাকায় ৮৪ দিনের ভ্যালিডিটি, Jio-র এই প্ল্যানে আর কী কী সুবিধা পাবেন? জেনে নিন

উত্তাল সমুদ্র! উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

আজকের রাশিফল: সঙ্গীর থেকে চমকপ্রদ উপহার পাবেন, কাজের চাপ কমাতে দূরে ঘুরে আসুন

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের