মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরেই ছুটি বিতর্কে সাসপেন্ড শিক্ষাবিভাগের চিফ ম্যানেজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটি নিয়ে বিতর্ক! এরজেরেই  শোকজের পর সাসপেন্ড হলেন  কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধাড়া। শোকজের জবাব না দেওয়ার কারণেই তাঁকে সাসপেন্ডের চিঠি ধরালেন   কলকাতা পৌরসভার কমিশনার ধবল জৈন। বলা বাহুল্য, বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্ক নিয়ে বুধবার বেশ অসন্তুোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এরপর রাতারাতি কড়া শাস্তি দেওয়া হল শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে । 

কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশ ঘিরে শুরু হয়েছিল  বিতর্ক। বিশ্বকর্মা পুজোর ছুটির বদলে ঈদুল ফিতরের ছুটি দুদিন দেওয়া হয় । এরপরেই চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধারাকে করা হয়েছিল শোকজ । সেইসঙ্গে বলা হয়েছিল আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে জানাতে হবে কী কারণে তিনি এই নোটিশ জারি করেছেন । তবে এখন পর্যন্ত শোকজের কোন জবাব দেননি সিদ্ধার্থ শংকর ধারা। তাই এবার তাঁকে করা হয়েছে  সাসপেন্ড । 

নোটিশ বিতর্কের মাঝে কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন বিবৃতি দিয়ে জানিয়েছিলেন ,’  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ওই নোটিশ করা হয়েছিল। কলকাতা পুরসভা এই নোটিশ সম্পর্কে কিছু জানতো না। ওই নোটিশ বাতিল করা হয়েছে।’ তবে এই নোটিশ প্রকাশ্যে আসতেই সরব হয় বিরোধিরা । তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী ।   এরপরেই রাতারাতি শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধাড়াকে কড়া শাস্তি দিল কলকাতা পুরসভা । 

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক