পরের বছরও পুজোয় টানা ছুটি নেই স্কুলগুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী বছর প্রাথমিক স্কুলে পুজোর ছুটির সংখ্যা কমছে। পরের বছর টানা এক মাস ছুটি পাবে না স্কুলগুলি। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই কথাই জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরের বছর দুর্গাপুজো থেকে শুরু হয়ে লক্ষ্ণীপুজোর পরবর্তী দুদিন পর্যন্ত ছুটি থাকবে প্রাথমিক স্কুলগুলিতে। এরপর কালীপুজো থেকে ভাইফোঁটার পরবর্তী একদিন পর্যন্ত ছুটি থাকবে।মাঝের দিনগুলিতে স্কুল খোলাই থাকবে।

২০২৪ সালের ছুটির তালিকা অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপুজোর ছুটি। সেটা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এরপর ফের ছুটি শুরু হবে কালীপুজোর দিন ৩১ অক্টোবর থেকে। সেটি চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এবারে রবিবার বাদে মোট ১৫ দিন ছুটি থাকবে।

এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, ছোট ছোট শিশুদের গরমের সময় যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য গরমের ছুটি বেশি থাকে। স্কুলে ছুটির দিন ৬৫ রাখতে হয়। পুজোয় টানা ছুটি দিলে সেটা হত না। ফলে পুজোর ছুটিতে কিছু কাটছাঁট করা হয়েছে।

২০২৩ সালেও অবশ্য পুজোর সময় টানা ছুটি দেওয়া হয়নি। গত বছর রবিবার বাদ দিয়ে মোট ১৩ দিন ছুটি ছিল। তবে পরের বছর ছুটির সংখ্যা সেই তুলনায় আরও দুদিন বাড়ছে।

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর