নববর্ষে দক্ষিণেশ্বরে অমিত শাহ, সাধারণ পূণ্যার্থীদের ভোগান্তির আশঙ্কা

বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ এপ্রিল বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওইদিন বীরভুমের সিউড়িতে জনসভা করার কথা রয়েছে তাঁর। অনুব্রতহীন বীরভূমে সভা করার পরদিন শনিবার, ১৫ এপ্রিল নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর ওইদিন বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্বের দক্ষিণেশ্বর মন্দির দর্শনে কড়া নিরাপত্তার জেরে সাধারণ পূণ্যার্থীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। নববর্ষের দিন যখন অন্যান্য দিনের থেকে বেশি ভিড় থাকে, সেইদিন কেন অমিত শাহ মন্দির দর্শনে? সাধারণ পূন্যার্থীদের ভোগান্তির আশঙ্কায় বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এর সফর ঘিরে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎতপরতা শুরু করা হয়েছে। ইতিমধ্যে মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন করেছেন নিরাপত্তাকর্মীরা। পাশাপাশি ওইদিন খতিয়ে দেখা হয়েছে বীরভূমের সিউড়িতে অমিত শাহের সভাস্থলও। এমনিতে নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় বেশি থাকে অন্যান্য দিনের থেকে। আর সেই দিন অমিত শাহের মন্দির পরিদর্শনের ফলে নিরাপত্তার কড়াকড়ি থাকবে। যার ফলে সাধারণ পূণ্যার্থীরা ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা।

বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘সাধারণ মানুষকে বিরক্ত করতে আসছেন শাহ। ওই সময় দক্ষিণেশ্বর মন্দিরে বেশি ভিড় থাকে। সেখানে যখন-তখন হাই-সিকিউরিটির মধ্যে থাকা কেউ যদি চলে যান, তখন তো সাধারণ মানুষের বিপদ।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর আরও সংযোজন, ‘তাঁর ক্ষেত্রে ব‌্যাপারটা লোক দেখানো বেশি। পুজো দেওয়ার হলে অন‌্য সময়ও এসে দিতে পারেন।’

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের