খাস কলকাতায় মধুচক্রের আসর, গ্রেফতার দুই মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেয়েদের কাজ দেওয়ার নাম টোপ , বন্ধুত্বের ফাঁদে ফেলে মেয়েদের মধুচক্রে নামানো হয়। এবার খাস কলকাতার ফ্ল্যাটে মধুচক্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সাহাপুর কলোনির এক ফ্ল্যাটে। খদ্দের সেজে হাতেনাতে তাঁদের ধরলেন লালবাজারের গোয়েন্দারা। গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। উদ্ধার করা হয় এক তরুণীকে।  

জানা গিয়েছে, এই এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত অনিতা যাদব। সঙ্গে পাটনার হিসেবে নেন একবালপুরের ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা সিয়ানা খানকে। দুজনেই শহরের বিভিন্ন প্রান্তে তাঁদের জাল বিস্তার করেন। তরুণীদের কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হত আসরে। কখনও বন্ধুত্বের নামে আবার কখনও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে টোপ ফেলতেন। নিয়ে আসা হত ফ্ল্যাটে। এভাবেই চলছিল এই চক্র।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার(২৫ সেপ্টেম্বর) রাতে লালবাজারের গোয়েন্দারা ফ্ল্যাটে তল্লাশি চালায়। তখন ফ্ল্যাটে প্রলোভন দেখিয়ে আনা এক তরুণী ছিলেন। এরপর খদ্দের সেজে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই দুই মহিলা ম্যানেজারকে। ফ্ল‌্যাট থেকে উদ্ধার হয় আপত্তিকর বস্তু ও চার হাজার টাকা। পাশাপাশি উদ্ধার করা হয় তরুণীকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টায় পুলিশ।  

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা