হাওড়া-ব্যান্ডেল শাখায় নিরাপত্তায় জোর, বদল হচ্ছে সিগন্যাল পোস্ট

হাওড়া-ব্যান্ডেল শাখার রেললাইনে সিগন্যাল পোস্ট বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিগন্যাল বসানোর জন্য Two Track Cantilever ব্যবহার শুরু হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের(Eastern Railway) অন্যতম ব্যস্ত শাখা হাওড়া-ব্যান্ডেল(Howrah Bandel Section)। সেখানে পাশাপাশি একাধিক লাইনে অহরহ ট্রেন ছোটে। অথচ দেশে সিগন্যাল দেখার ভুলে দুর্ঘটনার ঘটনা বাড়ছে রেলে। পাশের লাইনের ট্রেনের সিগন্যালকে নিজের ভেবে এগিয়ে গিয়ে বিপত্তি ডেকে আনার মতো পরিস্থিতি পূর্ব রেলেও ঘটেছে। ব্যস্ত শাখায় ট্রেন চালকদের সিগন্যাল দেখতে ভুল করার প্রবণতা রেলের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চালকদের এই সমস্যা কমাতে হাওড়া-ব্যান্ডেল মেন শাখার রেললাইনে সিগন্যাল পোস্ট(Signal Post) বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের জেরেই এই প্রথম সিগন্যাল বসানোর জন্য Two Track Cantilever ব্যবহার শুরু করল পূর্ব রেল।

Two Track Cantilever বসানোর লাভ কী? রেলের আধিকারিকেরা জানিয়েছেন, এই ব্যবস্থায় লাইনের পাশে থাকা খুঁটির বদলে লাইনের ওপরে মাচার মতো বসানো ইস্পাতের দ্বিস্তরীয় গার্ডার থেকে ঝুলতে থাকবে সিগন্যালের আলো। লাইনের ওপরে অনেকটা উঁচুতে সিগন্যাল থাকার ফলে তা দেখার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। পাশাপাশি, একাধিক রেললাইনের উপস্থিতি ছাড়াও লাইনে বাঁক থাকলে দূর থেকে সিগন্যাল বসানো ওই লোহার স্তম্ভ চোখে পড়বে। সেখানে আলোর সঙ্কেতের বদলও পুরনো ব্যবস্থার তুলনায় অপেক্ষাকৃত ভাল ভাবে দেখা যাবে। গত কয়েকটি রেল দুর্ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, Automatic Block Signal রয়েছে, এমন অংশে বেশি সমস্যা দেখা দিচ্ছে। ওই সব অংশে রেললাইনকে নির্দিষ্ট দূরত্বে একাধিক ভাগ করা থাকে। একটি ট্রেন নির্দিষ্ট অংশে প্রবেশ করলে অন্য ট্রেনের জন্য সেই অংশে সিগন্যাল লাল হয়ে যায়। আগের ট্রেন ওই অংশের লাইন ছেড়ে বেরোলে তবেই পরের ট্রেনের সিগন্যাল সবুজ হয়। যে সব অংশে ট্র্যাক অতিব্যস্ত, সেখানে ওই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

ওই ব্যবস্থায় সিগন্যাল নিয়ন্ত্রণের কাজ হয় পুরোপুরি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে। যে রেলপথে ওই বিশেষ প্রযুক্তির সিগন্যালিং ব্যবস্থা আছে, তার একটি নির্দিষ্ট অংশে কোনও ট্রেন ঢুকলে বা বেরোলে সঙ্গে সঙ্গে সে খবর জানিয়ে দেয় রেললাইনের গায়ে বসানো বিশেষ যন্ত্র। ওই যন্ত্রের বার্তা দেখেই সিগন্যালিং ব্যবস্থা কাজ করে। Automatic Block Signal শাখায় ট্রেনের সিগন্যালের আলোর রং ঘন ঘন বদল হয়। যা ঠিক মতো দেখে ট্রেন চালাতে বিশেষ সতর্কতা এবং দক্ষতা লাগে। সাম্প্রতিক দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে গিয়ে সারা দেশেই চালকদের Automatic Block Section-এ Signal দেখার ক্ষেত্রে দুর্বলতা সামনে এসেছে। নতুন এই ব্যবস্থা চালু করায় ট্রেন চলাচল নিরাপদ হবে বলে দাবি করেছেন রেলের আধিকারিকেরা। তাঁদের দাবি, সিগন্যাল ভাল ভাবে দেখা গেলে চালকদের মানসিক চাপ কম হবে। ফলে তাঁদের ভুল করার প্রবণতা কমবে। সার্বিক ভাবে ট্রেন চলাচলে নিরাপত্তা বাড়বে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে