পুলিশ জেরায় ধর্ষণের কথা কবুল মনোজিতের, অতীতে নানা অপকর্মের দায়ে ঝুলছে ২৪ মামলা

Share:

 নিজস্ব প্রতিনিধি : পুলিশের জেরায় ধর্ষণ করার কথা স্বীকার করেছে কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। জেরায় সে জানিয়েছে, তার ক্ষমতা সম্পর্কে সকলের ধারণা ছিল। নির্যাতিতাও তার ক্ষমতা সম্পর্কে জানত। কিন্তু অভিযোগ জানানোর সাহস করবে তা ভাবতেও পারেনি গণধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত। নিজের মুখেই সে স্বীকার করেছে এর আগেও একই ধরনের ঘটনা সেই ঘটিয়েছে।
কসবা কান্ড সম্পর্কে পুলিশের জেরায় সে বলেছে, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। তার ভিডিও করা হয়েছে। শুধু তাই নয় সেই ভিডিও নিজস্ব গ্রুপেও ছড়িয়ে দেওয়া হয়েছে। নির্যাতিতা যাতে মুখ না খোলে তার জন্য ভিডিও দেখিয়ে তাকে ভয়ও দেখানো হয়েছিল বলে পুলিশের জেলায় জানিয়েছে মনোজিৎ।

নিজের দোষের কথা স্বীকার করে সে বলেছে, এবার অভিযোগ দায়ের হবে তা বুঝতেও পারেনি সে। নির্যাতিতাকে মুখ বন্ধ রাখার জন্য ভয়ও দেখানো হয়েছিল। নিজের লোকদের খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছিল অভিযুক্ত। কিন্তু বৃহস্পতিবার অভিযোগ দায়ের হবে তা বুঝতেও পারেনি সে। কসবা কাণ্ডে যত তদন্ত এগোচ্ছে, ততই গুণধর নেতার নানা কীর্তি বেরিয়ে আসছে। জানা গিয়েছে, মূল অভিযুক্তের নামে ছাত্রীদের শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

কসবাকাণ্ডে অভিযুক্তদের ও নির্যাতিতার ডিএনএ নিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার দিন কারা কার কলেজে উপস্থিত ছিলেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে ওই দিন যাঁদের দেখা গিয়েছে, যাঁরা হাজির ছিলেন, সকলকে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।  পুলিশ সূত্রের খবর ধৃতদের কল রেকর্ড চাওয়া হয়েছে। ক্যাম্পাসের ভিতরের আগের ছবি আগেই নিয়ে যাওয়া হয়েছিল। এবার ক্যাম্পাসের বাইরের ছবিও সংগ্রহ করা হয়েছে।   নির্যাতিতা ও ধৃতদের ডিএনএ এবং পোশাক গ্রহণ করে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত মনোজিতের অত্যাচারে কলেজ ছেড়েছিলেন এক ছাত্রী, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন তদন্তকারীরা।

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়