বাংলার রূপকারের নামে পুরস্কার ফেরানোর আর্জি আইএমএ’র

আইএমএ'র আবেদন, পুনরায় চালু করা হোক ডাঃ বিধানচন্দ্র রায় নামাঙ্কিত পুরস্কার। আরও দাবি, রোগীদেরকে চিকিৎসকদের দাবি শোনার ব্যবস্থা করার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ডক্টরস ডে (DOCTORS’ DAY)। দেশজুড়ে বিভিন্নভাবে পালন করা হচ্ছে এই বিশেষ দিন। প্রখ্যাত চিকিৎসক ছিলেন বাংলার রূপকার ডাঃ বিধান চন্দ্র রায় (DR. BIDHAN CHANDRA ROY)। ডক্টরস ডে’তে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার আবেদন, আবার ফিরিয়ে আনা হোক ডাঃ বিধান চন্দ্র রায় জাতীয় পুরস্কার।  আজকের এই বিশেষ দিনটি বিভিন্ন চিকিৎসকদের নিয়ে বিভিন্নভাবে উদযাপন করছে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (আইএমএ) (IMA)। ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস ১ জুলাই। তাঁর স্মরণে দিনটি পালন করা হয় চিকিৎসক দিবস হিসেবে। তিনি ছিলেন রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।

আইএমএ’র আবেদন, পুনরায় চালু করা হোক ডাঃ বিধানচন্দ্র রায় নামাঙ্কিত পুরস্কার। আরও দাবি, রোগীদেরকে চিকিৎসকদের দাবি শোনার ব্যবস্থা করার।

আইএমএ সূত্রে জানা গিয়েছে, ১ জুলাই দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে, ‘এক সেলফি ডাক্তার কে সাথ’, চিকিৎসকের জীবনের একদিনের গল্প। আয়োজন করা হয়েছে, ৫০ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা করছেন- এমন চিকিৎসকদের অভিনন্দন জানানো, আলোচনা সভা, বিশেষ পরিষেবা প্রদানকারী চিকিৎসকদের পুরস্কার প্রদান, বিশিষ্ট চিকিৎসকদের পুরস্কার প্রদান সহ একাধিক কর্মসূচি।

বলা হয়েছে, চিকিৎসক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ। সেখানে আবার তুলে ধরা হবে চিকিৎসকদের দাবি। আবেদন জানানো হবে ডাঃ বিধানচন্দ্র রায় নামাঙ্কিত পুরস্কার পুনরায় চালু করার জন্য। আগে এই পুরস্কার দেওয়ার প্রথা চালু ছিল। জাতীয় এই পুরস্কার (NATIONAL AWARD) বন্ধ রয়েছে দীর্ঘকাল। সেই পুরস্কার ফের ফিরিয়ে আনার দাবিতে সরব চিকিৎসক মহল।

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?