রীতি মেনে বিশেষ বৈশিষ্ট্যেই বিসর্জন শোভাবাজার রাজবাড়ির প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ঐতিহ্যের। বনেদি পুজোগুলির তালিকায় শোভাবাজার রাজবাড়ির পুজোর নাম প্রজ্বলিত। ১৭৫৭ সাল থেকে শোভাবাজার রাজবাড়ির বড় পক্ষের পুজোর সূচনা হয়। পুজোয় কিছু বিশেষ নিয়মরীতি রয়েছে। সেই আচার মেনেই পুজো হয়। এমনকি ভাসানেও বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ।

আজ দশমী। নিয়ম মেনে দশমীতেই শোভাবাজার রাজবাড়ির প্রতিমার ভাসান হয়। কাঁধে করে প্রায় ৪০ জন প্রতিমা নিয়ে নিরঞ্জনের ঘাট পর্যন্ত যায়। সেখানে দুই নৌকোর মাঝে বসানো হয় প্রতিমা। একাধিক বাঁশ, দড়ির সাহায্যে দুই নৌকোর মধ্যে প্রতিমা বসানো হয়। বাড়ির সদস্য, সেবাইতরা দুই নৌকোয় ভাগ হয়ে যান। মাঝগঙ্গায় নিয়ে নিয়ে প্রতিমা বিসর্জন হয়। প্রথমে বাঁশ সরানো হয়। তারপর দড়ির মধ্যে থাকে প্রতিমা। ধীরে ধীরে দড়ি সরানো হয়। প্রতিমা দুই নৌকোর মধ্য দিয়ে পড়ে জলে। এভাবেই বছরের পর বছর ধরে বিসর্জন চলছে।

রাজবাড়ির পুজো হয় শাস্ত্র মেনে। বাড়ির সমস্ত সদস্যরা এই দিনগুলিতে চলে আসে। পুজোর আচার নিষ্ঠাভরে পালিত হয়। বিসর্জনে নৌকোর ভূমিকা রয়েছে। এবছরও বহু কষ্টে বড় নৌকো মিলেছে। নিয়ম অনুযায়ী কাঁধে করেই ঘাটে যাবে মা। দেশ-বিদেশের নানাপ্রান্ত থেকে মানুষ আসেন শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে। তার মধ্যে অন্যতম হল নিয়মমাফিক বিসর্জন।

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট