আরও ‘দূরে’ শিয়ালদহ মেট্রো, কবে হবে চালু?

শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করার জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির দেওয়া ছাড়পত্রের মেয়াদ আগামী ২৩ জুন ফুরিয়ে যেতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবে উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো স্টেশনের? সেই উত্তর এখনও অধরা। এর মাঝে আবার কমিশনার অফ রেলওয়ে সেফটিকে চিঠি দিয়ে ছাড়পত্রের মেয়াদ  বৃদ্ধির আর্জি জানাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ ২৩ জুনের মধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হচ্ছে না তা কার্যত এক প্রকার নিশ্চিত। উল্লেখ্য শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করার জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির দেওয়া ছাড়পত্রের মেয়াদ আগামী ২৩ জুন ফুরিয়ে যেতে চলেছে। আর সেই মেয়াদ ফুরানোর আগে আবার নতুন করে মেয়াদ বৃদ্ধির আবেদন করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।

বার বার শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েও পিছিয়ে গিয়েছে দিন। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করেছিল, যে কমিশনার অফ রেলওয়ে সেফটির দেওয়া ছাড়পত্রের যে মেয়াদ রয়েছে তার মধ্যে চালু হবে পরিষেবা। কিন্তু আগামী ২৩ জুন সেই মেয়াদ ফুরাতে চলেছে। তার মধ্যে শিয়ালদহ মেট্রো চালু হওয়ার সম্ভাবনা নেই। মেট্রো সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা সম্প্রসারণের অনুমতি চেয়ে রেলওয়ে সেফটি কমিশনারের কাছে পরিদর্শনের আবেদন জানানো হয়। মেট্রো কর্তৃপক্ষের আবেদন জানানোর পর মার্চ মাসের ১৬–১৭ তারিখে গোটা প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন রেলওয়ে সেফটি কমিশনার। খতিয়ে দেখার পর শর্তসাপেক্ষে মেট্রো পরিষেবা শুরু করার অনুমতিও দেন তিনি। কিন্তু তারপরও পরিষেবা শুরু হয়নি। গত ৩০ মে কেন্দ্রের রেলমন্ত্রী কলকাতা সফরে এসেছিলেন। সেই সময় মনে করা হয়েছিল হয়তো শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

সূত্রের খবর, রেলমন্ত্রক থেকে রেল বোর্ডকে শিয়ালদহ মেট্রো চালু না করার বার্তা দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, শিয়ালদহ মেট্রো স্টেশন চালু না করার পিছনে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের অধীনস্থ রেলমন্ত্রকের রাজনীতি রয়েছে। সামনে কোনও নির্বাচন নেই বলে আপাতত গড়িমসি করছে রেল। কোনও ভোটের আগে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করে ভোটে ফায়দা নেওয়ার উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ।

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা