ইজরাইল খান বিহারের অস্ত্র পাচারকারিদের ক্যারিয়ারের কাজ করত

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে শিয়ালদহ লাগোয়া বৈঠকখানা রোডে যে অস্ত্র কারবারি ইজরাইল খান (৫৩) গ্রেপ্তার হয়েছেন তাকে রবিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ। জানা গেছে ,তার আদি বাড়ি ঝাড়খণ্ডের(Jharkhand) হান্টারগঞ্জ থানা এলাকায়। তার রাজাবাজারেও একটি আস্তানা আছে। দীর্ঘদিন থেকে সেই বিহারের মুঙ্গের থেকে যদি বেআইনি অস্ত্র নিয়ে এসে পাচার করছিলেন। তার হেফাজত থেকে মিলেছে তিনটি সিঙ্গেল সটার আর্মস ,দুটি সাত এমএম পিস্তল ও ৫০ রাউন্ড ৮ এম এম কার্তুজ সহ ৪০ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার কার্তুজ। শনিবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী বৈঠকখানা রোডে সুরেন্দ্রনাথ কলেজের পেছন দিকের একটি গলিতে রুটি তৈরীর দোকানের সামনে ইজরাইল খানকে(Israil Khan) ঘিরে ধরে।

সে সেই সময় এই বিপুল পরিমাণ অস্ত্র পাচার করতে যাচ্ছিলেন। কিন্তু পাচারের আগেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এসটিএফ(STF)। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছে দীর্ঘদিন থেকে ইজরাইল খান এই অস্ত্র বিহার(Bihar) থেকে নিয়ে এসে অর্ডার অনুযায়ী বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন। ইজরাইল খান ছিল বেআইনি অস্ত্র কারবারিদের ক্যারিয়ার। ধৃতের সূত্র ধরে এবার এই আন্ত:রাজ্য অস্ত্র কারবারিদের পাণ্ডাদের ধরতে তৎপর হয়ে উঠেছে এসটিএফ।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,শিয়ালদহ লাগোয়া বৈঠকখানা রোডে সুরেন্দ্রনাথ কলেজের পিছনে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে শনিবার সন্ধ্যের পর ঘিঞ্জি বৈঠকখানা রোডের লাগোয়া সুরেন্দ্রনাথ কলেজের পিছনের দিকের গলির একটি বাড়ি ঘিরে ফেলে কলকাতা গোয়েন্দা পুলিশ। ওই বাড়িতে ভিন রাজ্য থেকে মজুদ করা হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সেখানে তল্লাশি চালাতে এই উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য ইজরাইলকে আটক করেছে এস টি এফ।

এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ শিয়ালদহ চত্বরে ব্যস্ত এলাকায় কেন ওই বাড়িতে মজুদ করা হয়েছিল তা জানতে গোয়েন্দারা তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই অস্ত্র এসেছে এবং কোথায় পাচার হতো তা জানতেও তদন্ত হচ্ছে। রাজ্যে আসন্ন ছ’টি বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন। তার আগে শিয়ালদহ স্টেশন লাগোয়া বৈঠকখানা রোডের ঘিঞ্জি এলাকার একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ধরা পরায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ওই বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। কেন এত অস্ত্র সেখানে জড়ো করা হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে গোয়েন্দাদের মধ্যে। বেআইনি অস্ত্র কারবার ও পাচার করার চক্র শিয়ালদা স্টেশন লাগোয়া এলাকায় কেন তা জানতে শনিবার রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে গোয়েন্দা বিভাগ । অস্ত্র গুলির বিবরণ ও সিজার তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে গোয়েন্দারা। এই অস্ত্র কারবারিরা শিয়ালদা স্টেশন থেকে এখানে অর্থাৎ সুরেন্দ্রনাথ কলেজের পেছনের বাড়িতে আশ্রয় নিয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় মুচিপাড়া থানার পুলিশ অফিসাররাও। বৈঠকখানা বাজার এলাকা ঘিরে রেখেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীন IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক