মোদির মিথ্যা প্রচার! আইটি সেলের কীর্তি নিয়ে সরব শান্তনু

এই টিমের মাথা অমিত মালব্য-এর মস্তিষ্ক ভুল বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভ্যাস রয়েছে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: নিউ ইয়র্ক টাইমসের পাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্দনা। তাও আবার ফ্রন্ট পেজে, সেখানে উল্লেখ রয়েছে বিশ্বের একমাত্র ত্রাতা ও পৃথিবীর শেষ এবং সর্বোত্তম আশা মোদিই। আর এই কাগজের পাতা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচারের আকার নিয়েছে। সকলেই প্রচার করছেন এই ম্যাগাজিনের পাতাটি। কিন্তু সন্দেহ জাগে কিছু সংবাদমাধ্যমের। তখনই আসল সত্যিটা সামনে আসে। কোনওভাবেই নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদন বা ফিচার ছাপায় নি বলেই জানা গিয়েছে। পুরোটাই বিজেপির সুদক্ষ আইটি সেলের কারসাজি। নিজেদের নেতাকে বিশ্বের সবচেয়ে বড় মাসিহা বলে প্রচার করতে বারবার এগিয়ে থাকে আইটি সেল। কিন্তু বারবারই উন্নত প্রযুক্তির জন্য মার খেয়ে ঘরে ফেরে এই আইটি সেল। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ তথা আইএমএ সভাপতি ডাঃ শান্তনু সেন।

আইটি সেলের এই কারসাজিকে কটাক্ষ করে শান্তনু সেন লিখেছেন, ‘ভারতের নাম আন্তর্জাতিক মঞ্চে নিচু করে দেওয়ার অধিকার কে দিয়েছে পিএম (পাবলিসিটি মাস্টার)-কে। এর চেয়ে লজ্জার আর কিছু আর হতে পারে না। পৃথিবীর শেষ, ও সর্বোত্তম আশা এবং পৃথিবীর সবথেকে শক্তিশালী ও জনপ্রিয় নেতা এই হেডলাইনে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় যে খবরে ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো।’ কটাক্ষ করেছেন একাধিক বিরোধী দলের নেতারা। সবটাই আইটি সেলের কৃতিত্ব। মিথ্যাচারে তারা এক নম্বরে থাকে।

২০২১-এর বিধানসভা ভোটেও ফেক ছবি দিয়ে রাজ্যে একাধিক অসত্য ঘটনা প্রচার করেছে বিজেপির পোষা আইটি সেল। এই টিমের মাথা অমিত মালব্য-এর মস্তিষ্ক ভুল বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভ্যাস রয়েছে।

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?