প্রসূতি মৃত্যু রুখতে রাজ্যের সব হাসপাতালে পোস্টপার্টাম কেয়ার ইউনিট, জারি বিজ্ঞপ্তি

প্রসবের পর মা ও শিশুকে ১২ ঘণ্টা পোস্টপার্টাম কেয়ার ইউনিটে রাখতে হবে। ইউনিটে আনা এবং বের করার সময়ে প্রসূতির সমস্ত তথ্য সংরক্ষণ করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে পোস্টপার্টাম কেয়ার ইউনিট (Postpartum Care Unit)। হাসপাতালে প্রসবের পর নবজাতক ও মায়ের মৃত্যুর আশঙ্কা কমাতে এই সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের। প্রসবের পর মা ও শিশুকে ১২ ঘণ্টা পোস্টপার্টাম কেয়ার ইউনিটে রাখতে হবে। একইসঙ্গে পোস্টপার্টাম কেয়ার ইউনিটে আনা এবং বের করার সময়ে প্রসূতির সমস্ত তথ্য সংরক্ষণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এবার থেকে সমস্ত সরকারি হাসপাতালে পোস্টপার্টাম কেয়ার ইউনিট বাধ্যতামূলকভাবে থাকতে হবে। কী এই পোস্টপার্টাম কেয়ার ইউনিট? প্রসবের পর মা ও শিশুকে এই কক্ষে রেখে দেখভাল করা হয় একটি নির্দিষ্ট কক্ষে। যতদিন না তাদেরকে ডিসচার্জ করা হচ্ছে ততদিন পোস্টপার্টাম কেয়ার ইউনিটে রাখা হয় মা ও নবজাতককে। কেন এই নির্দেশিকা স্বাস্থ্য দফতরের? সন্তান প্রসবের পর বিভিন্ন কারণে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আর অতি রক্তক্ষরণের জেরে মৃত্যুর ঘটনা ঘটে প্রসূতির। সংক্রমণের কারণে হতে পারে সেপসিস বা রক্তদূষণ। সিজার বা স্বাভাবিক প্রসব উভয়ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, বিভিন্ন হাসপাতালে এমন ঘটনা বারবার ঘটায় রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। তাই এবার এইভাবে যাতে একজন প্রসূতিরও যাতে মৃত্যু না হয় সেজন্য এই উদ্যোগ স্বাস্থ্য দফতরের। রজ্যের সমস্ত মেডিকেল কলেজে এই ব্যবস্থা তো চালু করতেই হবে একইসঙ্গে সব জেলা, ব্লক এমনকি সুপার স্পেশ্যালিটি হাসপাতালেও চালু করতে হবে পোস্টপার্টাম কেয়ার ইউনিট।  এই ইউনিটে রাখতে হবে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। পাশাপাশি নার্সিংয়ে বিএসসি ডিগ্রি রয়েছে এমন ৮ জন নার্স থাকতে হবে ওই ইউনিটে। প্রতি শিফটে থাকতে হবে অন্তত  ২ জন নার্স। প্রতিটি পোস্টপার্টাম কেয়ার ইউনিটে ১২ ঘণ্টা মা ও নবজাতককে পর্যবেক্ষণে রাখার পর পৃথক একটি বিশেষ ওয়ার্ডে আরও কিছুক্ষণ প্রসূতি ও সদ্যোজাতকে পর্যবেক্ষণ করা হবে। যেসব প্রসূতির উচ্চ রক্তচাপ বা অন্য কোনও উপসর্গ রয়েছে শুরু থেকেই তাঁদের বিশেষ নজরদারির মধ্যে রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা