‘মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ পরিকল্পিত’, কৃষ্ণনগরের সাংসদের পাশে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভার সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। দলীয় সাংসদের লোকসভার সাংসদ পদ খারিজের সুপারিশ পরিকল্পিত বলেই অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলীয় সভায় টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে অভিযুক্ত মহুয়া মৈত্রকে নিয়ে নীরবতা ভেঙে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ওরা বোকা। ওরা ভেবেছিল মহুয়াকে দল থেকে তাড়িয়ে দেব। আর তো তিনমাস বাকি। ও সংসদের ভিতরে যা বলেছে, তা এবার থেকে রোজ বাইরে, সাংবাদিক সম্মেলন করে বলবে। ওর তো হারানোর কিছু নেই। উল্টে লাভ হবে।’ উল্লেখ্য, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন তোলার  যে অভিযোগ ‘গুন্ডামিতে অভিযুক্ত’ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে করেছেন, তা যে তিনি বিশ্বাস করেন না, তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক রদবদলে মহুয়ার কাঁধেই কৃষ্ণনগর জেলার সভানেত্রীর দায়িত্ব সঁপেছিলেন।  যদিও প্রকাশ্যে মুখ খোলেননি। এদিন প্রকাশ্যে দলনেত্রী পাশে দাঁড়ানোয় অনেকটাই উজ্জীবিত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আদানি-মোদি সম্পর্ক নিয়ে সরব হওয়ার ছাড়পত্র দেওয়ায় বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়ানোর কথা জানিয়েছেন মহুয়া।

প্রসঙ্গত, টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে নাম জড়ানোর পরেই কৃষ্ণনগরের দলীয় সাংসদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখপাত্র কুণাল ঘোষ। সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার দিনেই অভিষেক বলেছিলেন, ‘মহুয়া মৈত্র নিজের লড়াই নিজেই বুঝে নিতে পারবেন।’

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের