মাত্র ২০ মিনিটেই আলিপুরদুয়ার থেকে অসম, তৈরি হচ্ছে নতুন রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: এবার অসমে যেতে আর ঘুরপথের ঝামেলা নয়। বারবিশা হয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার দিন শেষের পথে। আলিপুরদুয়ার জেলার তপসিখাতা এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে নতুন রাস্তা তৈরি হওয়ায় অসম যাত্রা হতে চলেছে অনেকটাই স্বস্তির। স্থানীয়দের দাবি, কালজানি নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণ হলেই যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে।

এই নতুন রাস্তা ব্যবহার করলে মাত্র ২০ মিনিটেই অসমে পৌঁছনো সম্ভব হবে। আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লকের তপসিখাতা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া কালজানি নদীর ওপর বর্তমানে বাঁশের সাঁকো রয়েছে। বর্ষার সময় নদীর জল বেড়ে গেলে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়, চরম দুর্ভোগে পড়েন গ্রামবাসীরা।

আরও পড়ুন: লালকেল্লা ও দিল্লি বিধানসভা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি খলিস্তানি জঙ্গিদের

ভৌগোলিক দিক থেকেও এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে ৩১সি জাতীয় সড়ক, যা আলিপুরদুয়ার থেকে অসমের দিকে গিয়েছে। অন্যদিকে কাছাকাছিই রয়েছে চার লেনের জাতীয় সড়ক ২৭। এই দুই মহাসড়কের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হলে অসম যাত্রায় তপসিখাতা গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হবে। সম্প্রতি এসআরডিএ প্রকল্পের আওতায় আলিপুরদুয়ার গরম নদীর সেতু থেকে কালজানি নদীর পাড় পর্যন্ত পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, রাস্তা তৈরি হয়ে গেলেও পাকা সেতু না হলে সমস্যার পুরো সমাধান হবে না। তাঁদের আশা, দ্রুত কালজানি নদীর ওপর সেতু নির্মিত হলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানচালকরাও উপকৃত হবেন এবং অসম যাত্রা হবে অনেক সহজ ও নিরাপদ।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের