‘রামনবমী ও ঈদে অশান্তি পাকানোর ছক, আগামী ১০ দিন গুরুত্বপূর্ণ’, সতর্ক করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনে রাম নবমী, ইদ আছে। । শনিবার শ‍্যামপুর থানায় একটা মামলা রুজু হয়েছে, দুজনের বিরুদ্ধে। কমিউনাল বিষয়। তদন্ত শুরু হয়েছে । উৎসবের মরশুম। দুই কমিউনিটিকে সতর্ক থাকতে হবে। যেন কোনও প্ররোচনায় কেউ পা না দেন। সতর্ক থাকুন। গুজবে কান দেবেন না। শনিবার ভবানী ভবনে(Bhowni Bhavan) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আবেদন জানান রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিম(ADG Law And Order Javed Samim)।

এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ও ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া শনিবার ভবানী ভবনে আসন্ন রামনবমী ও ঈদ উপলক্ষে বিশেষ সাংবাদিক সম্মেলনে মিলিত হন।রাজ্য পুলিশের আইজি( দক্ষিণবঙ্গ)সুপ্রতিম সরকার(IG South Bengal Supratim Sarkar) বলেন, ঈদ এবং রাম নবমীর আগে কোনও পরিকল্পনা করা হচ্ছে যাতে সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়। পোস্টার লাগানো হচ্ছে। নির্দিষ্ট কেস করা হচ্ছে।

নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে। সেই ধারা গুলি হল—-১৯৬(১),২৯৯, ৩৫৩, ৩৫৩(২), ৬১(২) বিএনএস ।মোট ৫ টি ধারায় মামলা রুজু হয়েছে।পরিচয় এখন বলা সম্ভব নয়। আইসোলেটেড না বড় কোনও পরিকল্পনা ছিল কি না সেটা তদন্ত করে দেখতে হবে। আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ । সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে।সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। মিছিল করার অনেক বিধি নিষেধ আছে। উৎসবের মানে সেটা সেলিব্রেট করা। ঈদ- রাম নবমীতে এক সঙ্গে মিলে মিশে উৎযাপন করা। মালদা জেলার  মোথাবাড়িতে ১৯ টা মামলা রুজু হয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানান। এখনো পর্যন্ত ৬১ গ্রেফতার। এখন পরিস্থিতি স্বাভাবিক মোথাবাড়িতে এমনটাই দাবি করেন রাজ্য পুলিশের আধিকারিকরা। তবে সতর্ক হয়েছে প্রশাসন।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা(CP Manoj Verma) জানিয়েছেন, রামনবমীর জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষে যতটা যা করার সমস্তটাই করা হবে। কেউ যদি কোনরকম অশান্তি ছড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যে সকল সেনসিটিভ স্পট রয়েছে সেখানে নজর দেওয়া হচ্ছে এসব। সে সকল সেনসিটিভ স্পট(Sensetive Spot) আইডেন্টিফাই করা হয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে।শুধু তাই না কলকাতা পুলিশের যে সকল স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি এবং কি কি ব্যবস্থা নিতে হবে সব বিষয়ে আমরা কথা বলেছি। কলকাতা পুলিশ আশাবাদী যে রামনবমীতে কোনরকম অশান্তি হবে না এবং যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ