পুজোর মুখে রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক IPS’র বদলি

পুজো ও উৎসব মরশুমের মুখে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদলের পথে হাঁটা দিল রাজ্য সরকার। বদলি হলেন ৬জন IPS আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। সেই মহালয়ার আগেরদিনই কার্যত পুজো ও উৎসব মরশুমের মুখে রাজ্য(WBSP) ও কলকাতা পুলিশে রদবদলের পথে হাঁটা দিল রাজ্য সরকার(West Bengal State Government)। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, আর জি কর কাণ্ডের পরেই পুলিশের একাধিক শীর্ষপদে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই এখন বাস্তবে রূপ দেওয়া হচ্ছে। তবে পুজোর মুখে একাধিক IPS আধিকারিকদের রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নতুন এই রদবলের পরে কলকাতা পুলিশের(Kolkata Police) Additional Commissioner of Police হলেন IPS দেবেন্দ্র কুমার সিং। তিনি এর আগে আইজিপি ট্রাফিক পদে ছিলেন। সেই পদে এলেন IPS গৌরব শর্মা। তিনি স্পেশাল টাস্ক ফোর্সের আইজিপি পদে ছিলেন।

আরও পড়ুন, আর জি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে ‘আজাদি’ স্লোগান, রিপোর্ট গেল শাহের কাছে

অন্যদিকে, Police Recruitment Board’র ডিআইজি পদমর্যাদার অফিসার তথাগত বসুকে পাঠানো হল পুলিশ ডায়রেক্টরেটে। এছাড়া, হাওড়া স্পেশাল রিসার্ভ পুলিশ থেকে স্পেশাল আর্মড পুলিশের সার্কেল অফিসার করা হল IPS পঙ্কজ কুমার দ্বিবেদীকে। কলকাতা আর্মড পুলিশের ডিসি IPS মিস পুষ্পাকে পাঠানো হচ্ছে হাওড়ার স্পেশাল রিসার্ভ পুলিশে। কলকাতা পুলিশের কমব্যাট ব্র্যাঞ্চের ডিসি IPS কুনওয়ার ভূষণ সিংকে পাঠানো হলো শিলিগুড়ি রিসার্ভ পুলিশে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর পুলিশে একাধিক পদে রদবদলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় বিনীত গোয়েলকে। তাঁকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএএফ)-এর এডিজি করা হয়। নতুন কমিশনার হন মনোজ ভার্মা।

আরও পড়ুন, হস্তক্ষেপ নয়, মধ্যস্থতা, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই পাহাড়ে জট কাটলো বোনাস সমস্যার

কলকাতা পুলিশের ডিসি(উত্তর) অভিষেক গুপ্তকে সরিয়ে ইএফআরের সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে পাঠানো হয়। অন্যদিকে, রাজ্য পুলিশের এডিজি(আইনশৃঙ্খলা) ছিলেন মনোজ ভার্মা। তাঁর জায়গায় নতুন এডিজি(আইনশৃঙ্খলা) করা হয় IPS জাভেদ শামিমকে। তিনি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (আইবি)-এর এডিজি ছিলেন। সেই পদে আনা হয় জ্ঞানবন্ত সিংহকে। জ্ঞানবন্ত ছিলেন ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর ডিরেক্টর। রাজ্য পুলিশের এডিজি (এসটিএএফ) পদে এত দিন ছিলেন ত্রিপুরারি অথর্ব। তাঁকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর ডিরেক্টর পদে বসানো হয়।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর