মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো, প্রস্তুতি তুঙ্গে

এই দিনে পুজোর (KALI PUJA) আয়োজন করেন মুখ্যমন্ত্রী নিজে। প্রদীপ জ্বালানো, ফল কাটা থেকে ভোগ রান্না- সবই করেন নিজের হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বাড়িতে প্রতিবারের মত এবারেও হবে কালীপুজো। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় তাঁর ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি ভরে ওঠে আলোয়। পড়ে যায় সাজ সাজ রব। এবারে সেই আনন্দ বাড়তি। কারণ, চোখের অপারেশন করিয়ে আজই আমেরিকা থেকে ফিরেছেন তাঁর ভাইপো তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই দিনে পুজোর (KALI PUJA) আয়োজন করেন মুখ্যমন্ত্রী নিজে। প্রদীপ জ্বালানো, ফল কাটা থেকে ভোগ রান্না- সবই করেন নিজের হাতে। তাঁর বাড়িতে আমন্ত্রিত থাকেন দলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী-কর্মী এবং বিশিষ্টজন। উল্লেখ্য, গতকালই ফেসবুকে নিজের বাড়ির বিগ্রহের ছবি আপলোড করেছেন মুখ্যমন্ত্রী। গত বছর রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়।

প্রসঙ্গত, সম্প্রতি জানবাজার সম্মিলনী, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব,  ইন্ডিয়ান ক্লাব, ভেনাস ক্লাবের পুজো উদ্বোধন করেছেন তিনি। এই বছরে অভিষেকের চোখে অস্ত্রোপচার হলেও উপস্থিত থাকবেন তিনি। সূত্রের খবর এমনটাই। উল্লেখ্য কালীপুজো, দিওয়ালি উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। বিশিষ্ট সংগীত শিল্পী মান্না দে’র প্রয়াণ দিবসেও জানিয়েছেন শ্রদ্ধা। 

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা