ভোগ রান্না থেকে পুজোর সংকল্প, মুখ্যমন্ত্রী দিনভর ব্যস্ত বাড়ির কালীপুজোয়

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে আড়ম্বরের সঙ্গে কালীপুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাই বৃহস্পতিবার সকাল থেকেই ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ছিল সাজ সাজ রব। কালীমূর্তির পাশেই সদ্য প্রয়াত মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখেছেন দিদি মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি এদিন সকাল থেকেই তিনি পুজোর খুঁটিনাটি নিয়ে ব্যস্ত কালীঘাটের বাড়িতে। প্রতি বছর এই দিনটি বাড়ি থেকে বের হন না মুখ্যমন্ত্রী।

বাড়ির ভিতরেই তৈরি হয়েছে সুদৃশ্য মণ্ডপ, সেখানেই মা শ্যামা কালীর মূর্তি। মণ্ডপ সজ্জার বহিরঙ্গ থেকে শুরু করে পুজোর উপাচার সাজানো বা ভোগের রান্নাতেও মুখ্যমন্ত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি নিজে হাতেই মায়ের ভোগ রান্না করলেন এদিন। সেই সঙ্গে পুজোর সংকল্পে করতেও দেখা গেল তাঁকে। কখনও পুজোর নিজের হাতে প্রদীপ ধরিয়ে দিয়েছেন তিনি। সন্ধ্যেবেলা নবনীড় বৃদ্ধাশ্রমের আবাশিকরা এসেছিলেন বিশেষ আমন্ত্রিত হয়ে।

হাজার ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেন। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। সন্ধ্যের পর থেকেই একে একে অতিথিরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে শুরু করে। বিভিন্ন মন্ত্রী ও তৃণমূল নেতা-নেত্রীদেরও বিভিন্ন সময় আসতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো দেখতে। এর আগে রাজ্যপাল গজদীপ ধনখড়ও এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয়। কিন্তু এবছর সম্ভবত তিনি আসতে পারবেন না অসুস্থ থাকায়। এছাড়া করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কিছু বিধি নিষেধ রয়েছে।

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী