বছর শেষেই সুখবর! উদ্বোধনের দোরগোড়ায় ঝাঁ চকচকে কালীঘাট স্কাইওয়াক

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাঁ চকচকে স্কাইওয়াকের নির্মানকাজ পুরোপুরি শেষ। এবার শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা। উত্তর কলকাতার দক্ষিণেশ্বরের পর এবার নয়া স্কাইওয়াক পেতে চলেছে চলেছে দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ তীর্থক্ষেত্র কালীঘাট(Kalighat)। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলেছে এই স্কাইওয়াকের নির্মানকাজ। গতকাল শুক্রবার কলকাতা পুরসভার(Kolkata Municipal Corporation) তরফে জানানো হয়েছে, নবনির্মিত এই স্কাইওয়াক ব্যবহারের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। সরকারি ভাবে উদ্বোধন হলেই স্কাইওয়াক খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। এর সাথেসাথেই কলকাতার মুকুটে যুক্ত হবে নতুন পালক। রাজ্য সরকারের তৎপরতায় কারণেই সকল জটিলতা কাটিয়ে উঠে এই স্কাইওয়াকের কাজ সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির গতি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক মৃত্যু ৫ যুবকের

এবার সবচেয়ে বড় প্রশ্ন, কবে উদ্বোধন হবে কালীঘাট স্কাইওয়াকের? কলকাতা পুরসভার তরফে কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি, তবে পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘আমরা প্রস্তুত। টুকটাক কাজ বাকি আছে।’ এদিন পুরসভার আধিকারিকরা কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের দোকানদারদের সঙ্গেও বৈঠক করেন। সূত্রের খবর, তাঁদের আগামী এক মাসের মধ্যে হাজরার যতীন দাস পার্ক থেকে নতুন জায়গায় ফিরে আসতে বলা হয়েছে। হকাররা দু’মাস সময় চেয়েছিলেন। কিন্তু পুরসভা জানিয়ে দিয়েছে, একমাসের মধ্যেই ফিরে আসতে হবে।

আরও পড়ুনঃ বলপূর্বক ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা! ‘আল্লাহ’ বলায় জুতো দিয়ে নির্মম প্রহার ৩ শিশুকে

রিফিউজি হকার্স কর্নারের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই স্কাইওয়াকের পাশে একটি আলাদা ভবন নির্মাণ করে দিয়েছে পুরসভা। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের দীপাবলিতে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হওয়ার কথা থাকলেও নির্মাণকাজ কিছুটা বাকি থেকে যাওয়ায় তা সম্ভব হয়নি। এছাড়া হকার্স সংক্রান্ত জটিলতার কারণেও থমকে ছিল স্কাইওয়াক উদ্বোধনের সিদ্ধান্ত। কিন্তু এখন সব রকমের জটিলতার অবসান ঘটে গিয়েছে ফলে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন এখন শুধুই সময়ের অপেক্ষা।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য