শুধু কালীঘাট মন্দির ঘাট নয়, রাস্তাকেও ঢালাও করে সাজাতে চলছে পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি :- কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের জন্য দীর্ঘদিন ধরেই কাজ চলছে। সেই সঙ্গে মন্দির চত্বরকেও সাজাতে চান মুখ্যমন্ত্রী। তবে  মন্দিরের এক নম্বর গেটে সদর ঘাটের যাওয়ার রাস্তা কিছুদিন ধরেই খারাপ অবস্থা। আর সেই রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়রের কাছে আবেদন জানান ৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীরকুমার মুখোপাধ্যায়। আবেদন পেয়েই রাস্তা সারাই নিয়ে ভাবচ্ছে পুরসভা। শুধু  কালীঘাট মন্দির রাস্তা নয়, সদর ঘাটকেও সাজাতে চায় পুরসভা।

কাউন্সিলর জানান, মন্দিরের এক নম্বর গেট থেকে সদর ঘাটে যাওয়ার রাস্তা ভাঙা অবস্থায় পড়ে আছে দীর্ঘ দিন। এই রাস্তা দিয়েই মন্দির প্রতিষ্ঠার পর থেকে ঋষি, মুণিরা ঘাটে যেতেন। কলকাতার সূচনা পর্বেও মন্দিরে যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করা হতো। এখানেই রয়েছে মাদার টেরিজ়ার নির্মল হৃদয় হাসপাতাল। ফলে এই রাস্তা অনেক বিদেশিরও গন্তব্য। তিনি দাবি করেন, এই রাস্তাটি সারানোর ব্যবস্থা করুক পুরসভা।

মেয়র ফিরহাদ হাকিম জানান, সদর ঘাট ও মন্দির থেকে ঘাটে যাওয়ার রাস্তা সারিয়ে এবং সাজিয়ে দেবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা বছর তিনেক ধরে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়নের কাজ করছে। স্কাইওয়াকসহ পুরো মন্দিরের সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষের পথে। সেই সঙ্গে মেয়র বলেন, কালীঘাট মন্দিরের ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে বিশেষ ভাবে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাাট মন্দির সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ চলছে। রাজ্য সরকারও টাকা দিয়েছে। শুধু সদর ঘাটে যাওয়ার রাস্তাই নয়, সদর ঘাটকেও সারিয়ে দেবে পুরসভা।

পাশাপাশি কাউন্সিলর প্রবীর জানান, কিছু বেআইনি দখলদারির  জন্য এই সৌন্দর্যায়ন উপভোগ করতে দর্শনার্থীদের অসুবিধা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, মন্দিরের পুরো কাজ শেষ হয়ে গেলে আর এই সমস্যা থাকবে না। ওখান থেকে বোইনি দখলদারি সরানোর জন্য কালীঘাট থানাকেও জানানো হবে। পুরসভা সূ্ত্রে খবর, যারা কালীঘাটের দুই ও তিন নম্বর গেটের পাশে এখনও হকারি করছেন, তারা পুরসভা নিয়ন্ত্রিত টাউন ভেন্ডিং কমিটির নথিভুক্ত সদস্য নন। তাই তাদের সেখান থেকে সরানো হবে।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য