তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় আপাতত বন্ধই থাকবে লেনদেন, রিপোর্ট তলব আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাট তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল আদালত। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অ্যাকাউন্টে কোনও ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। শুনানিতে বিচারপতি জানান, মামলার তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে পুলিশের কাছ থেকে অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত প্রাসঙ্গিক তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৮ জুলাই। 

আদালত জানিয়ে দিয়েছে, আপাতত কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকবে। ফলে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনও টাকা তোলা বা জমা দেওয়া কোনও ধরনের লেনদেনই সম্ভব হবে না। শুনানির সময় আদালতের তরফে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও সামনে আসে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, দলের নিত্যপ্রয়োজনীয় ও জরুরি খরচ চালানোর স্বার্থে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে থেকে দুজনকে যুগ্ম স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা যেতে পারে। তাঁদের তত্ত্বাবধানে সীমিত পরিসরে প্রয়োজনীয় আর্থিক লেনদেনের ব্যবস্থা করা যেতে পারে বলে আদালতের পর্যবেক্ষণ।

আরও পড়ুন: ‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট

এই প্রস্তাব নিয়ে সব পক্ষের মতামত চেয়েছে আদালত। এই মামলায় একটি উল্লেখযোগ্য বিষয় হল, পুলিশের পক্ষে সওয়াল করছেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের হয়ে আদালতে সওয়াল করছেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। এর আগে তদন্তের স্বার্থে কালীঘাট তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। দলের দাবি, অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ থাকায় দৈনন্দিন সাংগঠনিক ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। সেই কারণেই অন্তত জরুরি খরচ চালানোর জন্য বিকল্প ব্যবস্থা করার আবেদন জানানো হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত যুগ্ম স্পেশাল অফিসার নিয়োগের প্রস্তাব সামনে এনে সব পক্ষের মতামত চেয়েছে। এখন ৮ জুলাইয়ের শুনানির দিকে নিজর রাজনৈতিক মহলের।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়