‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতারির হাত থেকে বাঁচতে রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চে বেঞ্চে ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। কিন্তু স্বস্তি মিলছে না কোথাও। জমি দুর্নীতির মামলায় রক্ষাকবচ চেয়ে আজ, বৃহস্পতিবারও আদালতের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। দ্রুত শুনানির আর্জিও জানান। কিন্তু আদালত তাতে কর্ণপাত করেনি। উল্টে সুমিতকে আরও একদিন অপেক্ষা করতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে সুমিতের আইনজীবীকে বলা হয়েছে, ‘এতদিন অপেক্ষা করলেন। আর একদিন অপেক্ষা করুন।’

আরও পডুন: দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

জমি জালিয়াতির মামলায় সুমিতের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মেদিনীপুর আদালত। সেই মামলার হাত থেকে বাঁচতেই রক্ষাকবচের আর্জি জানিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চের দ্বারস্থ হন তিনি। সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান সুমিতের আইনজীবী। যদিও রক্ষাকবচ না দিয়ে গোটা মামলাটি বিস্তারিত শুনতে চান বিচারপতি জয় সেনগুপ্ত। দ্রুত শুনানির আর্জিও খারিজ করে দেওয়া হয়। গত সোমবার সেই শুনানির দিন ধার্য ছিল। কিন্তু হয়নি শুনানি। তারপরে বিপদ বুঝে গত মঙ্গলবার বিষয়টি আদালতের নজরে আনেন সুমিতের আইনজীবী। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি হয়। তখন জানানো হয়েছিল, নিয়মিত বেঞ্চেই মামলার শুনানি হবে। কিন্তু গতকাল, বুধবারও সেই নিয়মিত বেঞ্চ না বসায় শুনানি অনিশ্চিত হয়ে পড়ে। পরিস্থিতি দেখে, বিষয়টি নিয়ে গতকাল, বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে যায় সুমিতের আইনজীবী। কোন বেঞ্চে মামলাটির শুনানি হবে সেটি তখনই জানিয়ে দেওয়া হবে বলে আদালতের তরফে সুমিতকে বলা হয়েছিল। কিন্তু আজ, বৃহস্পতিবারও সেই মামলার শুনানি হয়নি নির্দিষ্ট কোনও বেঞ্চে। যার ফলে বিপাকে পড়েছেন অভিষেকের আপ্তসহায়ক। শালবনিতে জমি দুর্নীতি মামলা, গড়বেতায় চাকরির নামে দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সুমিতের।

প্রসঙ্গত উল্লেখ্য, এই সুমিত রায়ের খোঁজেই গত ১২ জুন গভীর রাতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে গিয়েছিল শালবনি থানার পুলিশ। রাত ২ টো থেকে সকাল ৬টা, প্রায় ৪ ঘণ্টা অভিষেকের বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাঁদের। সকাল ৬টা নাগাদ তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকেছিল পুলিশ। প্রায় দেড়ঘণ্টা সেখানে তল্লাশি চালিয়েও, খোঁজ মেলেনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। তারপর থেকেই পলাতক সে।

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল