আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীপুজোর দিন রাতে দক্ষিণেশ্বর পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে মেট্রো

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৪ নভেম্বর কালীপুজো। গভীর রাত পর্যন্ত ভক্তদের ভিড় থাকতে পারে দক্ষিণেশ্বরে। সেই কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। শনিবার মেট্রোর তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ৪ নভেম্বর কবি সুভাষ স্টেশন থেকে একটি বাড়তি মেট্রোরেল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রাত ১০ টা নাগাদ রওনা দেবে। ওই ট্রেনটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১১:০৩ নাগাদ। কিন্তু কালীপুজোর ছুটির জন্য সেদিন কম চলবে মেট্রো। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার ২৬৬টির পরিবর্তে ২১৫টি মেট্রো চলবে। যার মধ্যে আপ ও ডাউন লাইনে ১০৮ টি এবং ১০৭ টি মেট্রো চলবে। সকাল সাড়ে সাতটা থেকে রাত ১১:০৩ পর্যন্ত মেট্রো চলবে কালীপুজোর দিনে। শুক্রবার ফের বাড়ানো হবে মেট্রো।

তবে সকাল ও বিকেলে অফিস টাইমে সাত মিনিট অন্তর মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে। করোনা বিধি থাকায় ভিড় যাতে না হয় তাই সময়ের ব্যবধান বাড়ানো হবে না। অর্থাৎ আপ লাইনে সকাল ৯ থেকে বেলা ১১ টা ২০ পর্যন্ত এবং ডাউন লাইনে সকাল ৯ টা ১ থেকে ১১ টা ২১ অবধি সাত মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। বিকেলেও আপ লাইনে বিকেল ৪ টা ৪০ থেকে সন্ধ্যা ৭ টা ২৮ পর্যন্ত একই ব্যবধানে চালানো হবে মেট্রো। ডাউন লাইনে বিকেল ৪ টা ৪১ থেকে সন্ধ্যা ৮ টা ৪ পর্যন্ত মোট সাত মিনিটের ব্যবধানে মেট্রো চলবে।

করোনা বিধির জন্য এখনও মেট্রোয় চালু হয়নি টোকেন পরিষেবা। স্মার্ট কার্ডের মাধ্যমেই চলবে সমস্ত ব্যবস্থা।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ