রাত পোহালেই কল্পতরু উৎসব, ভক্ত সমাগমের অপেক্ষায় কাশীপুর উদ্যানবাটি

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই কল্পতরু উৎসব। প্রতি বছর কাশীপুর উদ্যানবাটিতে জমায়েত হয় প্রচুর ভক্তবৃন্দ। সাধারণত নতুন বছরের শুরুর দিন অর্থাৎ পয়লা জানুয়ারি এই কল্পতরু উৎসব পালিত হয়। সারা বছর যাতে ভালো কাটে, সেজন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কাছে প্রার্থনা জানাবেন অগনিত ভক্তবৃন্দ।

১৮৮৬ সালের পয়লা জানুয়ারি। গৃহী ভক্তরা সেইসময় কাশীপুর উদ্যানবাটিতে জড়ো হয়েছিলেন। সেদিন বিকেল সাড়ে তিনটের সময় উদ্যানবাটির সামনে থাকা বাগানে বেরিয়ে এসেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন, আশির্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। সেদিন প্রচুর গৃহী মানুষ ঠাকুর আর্শিবাদ পেয়েছিলেন। পরবর্তীকালের তাঁদের সকলের মনস্কামনা পূরণ হয়েছিল। সেই বছর থেকে প্রতিবছরই এই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে পালিত হয়।

পয়লা জানুয়ারি ভোর থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের জন্য ঠাকুরের শয়নকক্ষ খুলে দেওয়া হয়। প্রচুর মানুষ আসেন ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে। প্রতি বছরের মতো আগামীকালও প্রচুর মানুষের সমাগম হবে উদ্যানবাটিতে। শুধু পয়লা জানুয়ারি নয়, এখন ভক্তদের জন্য ৩ জানুয়ারি পর্যন্ত খোলা থাকে কাশীপুর উদ্যানবাটি। উদ্যানবাটিতে ভক্তবৃন্দ যাতে সুশৃঙ্খলভাবে ঠাকুর দর্শন করতে পারে, সেজন্য মোতায়েন রাখা হবে পুলিশবাহিনী।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের