ভাঙড়ে আবারও জারি ১৪৪ ধারা, থাকবে রবিবার পর্যন্ত

মঙ্গলবার সকাল ৬টা থেকেই ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় লাগু হয়ে গিয়েছে ১৪৪ ধারা। লাগু থাকবে আগামী রবিবার রাত পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙড়ের(Bhangar) বুকে আবারও জারি করা হল ১৪৪ ধারা(Implementation of Section 144)। আগামি রবিবার পর্যন্ত তা জারি থাকবে। আগামিকাল অর্থাৎ বুধবার থেকে ভাঙড়ের ২টি ব্লকে শুরু হচ্ছে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পালা। শনিবার অর্থাৎ ১২ তারিখ রয়েছে ২টি ব্লকের ২টি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের পালা। সেই বোর্ড গঠনের পথে যাতে নতুন করে আর কোনও হাঙ্গামার ঘটনা না ঘটে তার জন্য আগামী রবিবার পর্যন্ত ভাঙড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ধারা জারি করা হয়েছে মূলত ভাঙড়ের কাশিপুর থানা(Kashipur PS) এলাকায়।

আরও পড়ুন গ্রেফতার মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনার প্রধান অভিযুক্ত শান্তিরঞ্জন দে

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে ফল প্রকাশের দিন পর্যন্ত দফায় দফায় বার বার উত্তপ্ত হয়েছে ভাঙড়। তৃণমূল(TMC) এবং আইএসএফের(ISF) সংঘর্ষে দু’পক্ষের মোট ৬ জন মারা গিয়েছেন। এমনকি পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। তাই পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই এবার সতর্ক হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সম্প্রতি ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবকে মাথায় রেখে ভাঙড়ের বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করেন কলকাতা পুলিশের কর্তারা। এর পর গত ৩১ জুলাই কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল যে, ওই দিনই ভাঙড় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। সেই মোতাবেক জারি হয় বিজ্ঞপ্তিও। এর পর মঙ্গলবার আবারও ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তি দিল প্রশাসন। যদিও তা কেবলমাত্র কাশীপুর থানা এলাকায়।

আরও পড়ুন ওরাও তো মানুষ, নজরকাড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার জানিয়েছেন, আজ অর্থাৎ ৮ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। সকাল ৬টা থেকেই থেকেই কাশীপুর থানা এলাকায়  ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে। মূলত পঞ্চায়েত ভোটে কেউ অশান্তি না পাকাতে পারে সেই কারণেই এই ১৪৪ ধারা লাগু করা হয়েছে। তবে পঞ্চায়েত ভোটের ফল অনুযায়ী ভাঙড়ের ২টি ব্লকের পঞ্চায়েত সমিতিই গিয়েছে তৃণমূলের দখলে। এমনকি, ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছে তৃণমূল। তাই আর নতুন করে কোনও বড় অশান্তি না হওয়ার সম্ভাবনাই থাকছে।

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

ঘরে সবজি নেই? মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোফতা, রইল সহজ রেসিপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ব্যাসন নয় চাল দিয়েই বানান নরম-স্পঞ্জি ধোকলা, জেনে নিন রেসিপি

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ