এই মুহূর্তে

৭ বিঘা পরিত্যাক্ত জমি ও জলাশয়কে রক্ষা করতে উদ্যোগ নিল পুরসভা

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ।প্রায় ৭ বিঘা পড়ে থাকা পরিত্যাক্ত এই জমি ও জলাশয়কে রক্ষা করতে উদ্যোগ । হোম  এবং কোরান পাঠ করে নতুন করে মাঠ ও জলাশয় শুরু করা হলো কলকাতা পুরসভার(KMC) ৫৬ নম্বর ওয়ার্ডে। সাম্প্রদায়িক সম্প্রীতির নাজিরকে সামনে রেখে হোম যোগ্য এবং কোরান পাঠের মধ্যে দিয়ে ২ এ, কনভেন্ট লেন 56নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি পরিত্যক্ত জায়গায় একটি বড় খেলার মাঠ আর একটি পরিত্যক্ত জলাশয় সংস্কার ও সুন্দর পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ নিল কলকাতা পৌর সংস্থা।

স্থানীয় ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদ (বস্তি ও পরিবেশ বিভাগ) স্বপন সমাদ্দার এর ওয়ার্ডের এই পরিত্যক্ত জায়গায়কে ব্যাবহার যোগ্য করে এলাকাবাসীদের জন্য প্রাতঃ ও সান্ধ্যকালীন ভ্রমণ কারীদের সুবন্দোবস্ত করার জন্য উদ্যোগ নিলেন স্বপন সমাদ্দার। এদিন মেয়র পারিষদ উদ্যান ও রাস বিহারীর বিধায়ক দেবাশীষ কুমারের(Debashis Kumar) উপস্থিতিতে এদিন হোম যোগ্য এবং কোরান পাঠের মধ্যে দিয়ে এই মাঠ এবং জলাশয় ভিত্তিস্থাপনের শুভ সূচনা করলেন মেয়ার পরিষদ উদ্যান দেবাশীষ কুমার ও স্বপন সমাদ্দার। এদিন অনুষ্ঠানের শেষে দেবাশীষ কুমার জানান যে, সাম্প্রদায়িক সম্প্রীতির নাজির সৃষ্টি করে মানুষের মধ্যে বিভেদ ভুলে আজকে এই বিশাল কাজ শুরু হয়েছে।

একটি পরিত্যাক্ত অবস্থায় থাকে জলাশয় ও মাঠ কে ব্যবহারযোগ্য করে এলাকার মানুষের জন্য কাজে লাগবে বলে জানান দেবাশীষ কুমার। একদিকে হোম যজ্ঞ ও অন্যদিকে কোরান পাঠের মাধ্যমে এলাকার মানুষের ও অতিথির উপস্থিতিতে এই শুভ কাজের ভিত্তিস্থাপন করা হল। নারকেল ফাটিয়ে প্রায় ৭ বিঘা পড়ে থাকা পরিত্যাক্ত এই জমি ও জলাশয়কে রক্ষা করতে এই উদ্যোগ বলে জানান মেয়র পারিষদ বস্তি ও পরিবেশ স্বপন সমাদ্দার(Swapan Samaddar)। তিনি জানান, যে প্রায় ২ কোটি টাকা খরচ করে খেলার মাঠ ও জলাশয় পাশে প্রাত: এবং সান্ধ্যকালীন ভ্রমণের জন্য এই পার্কের নির্মাণ করা হবে বলে জানান স্বপন সমাদ্দার।

এদিন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার এবং কোচ সুভাষ চক্রবর্তী জানান যে, খেলার মাঠ হলে ফুটবলের সমস্ত যাবতীয় কার্যকলাপে তিনি সব রকম সাহায্যের জন্য প্রস্তুত আছেন। স্থানীয় কাউন্সিলর স্বপন সমাদ্দারের উদ্যোগে খুশি এলাকাবাসীও। স্বপন সমাদ্দার এর আশ্বাস খুব শীঘ্রই প্রায় ৫ থেকে ৬ মাসের মধ্যে এই পার্ক নির্মানের কাজ শেষ হবে বলে আশাবাদী তিনি। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে এই প্রকল্পের ভিত্তিস্থাপনের কাজের শুভসূচনা হল ৫৬ নম্বর ওয়ার্ডের পরিত্যাক্ত অবস্থায় থাকা মাঠের।

Published by:

Share Link:

More Releted News:

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ