সাসপেন্ড হতে না চাইলে দ্রুত ফাইল ছাড়ুন, কড়া নির্দেশ পুর কমিশনারের

নির্দেশিকায় কড়া ভাষায় জানানো হয়েছে, সাসপেন্ড হতে না চাইলে দ্রুত ফাইল ছাড়ুন।’

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগরিক পরিষেবার কাজ ব্যাহত যাতে না হয় সেই বিষয়ে আগেই সরব হয়েছিলেন কলকাতা পুরসভার (KMC) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার ফাইল (File) আটকে রাখা সংক্রান্ত বিষয়ে সরকারিভাবে নির্দেশিকা জারি করলেন কলকাতা পুরসভার কমিশনার (KMC Commissioner)। পুরসভার আধিকারিকদের প্রতি এক নির্দেশিকা জারি করে পুর কমিশনারের তরফে জানানো হয়েছে, ‘সাসপেন্ড হতে না চাইলে দ্রুত ফাইল ছাড়ুন।’

পুর কমিশনারের (KMC Commissioner) তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ‘টেবিলে ফাইল আটকে রাখা যাবে না। নাগরিক পরিষেবার কাজ ব্যাহত হচ্ছে। নির্দেশিকায় কড়া ভাষায় জানানো হয়েছে, সাসপেন্ড হতে না চাইলে দ্রুত ফাইল ছাড়ুন।’ কমিশনারের তরফে নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ফাইল দেরিতে ছাড়ার বিষয়টি মেয়রের নজরে এসেছে। বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ।’ নির্দেশিকায় বলা হয়েছে কোনও আধিকারিকের ফাইল ছাড়তে ১৫ দিনের বেশি দেরি হলে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করা হবে।ফাইল ছাড়তে কেন দেরি হচ্ছে তা জানাতে হবে।

উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছিলেন, ‘এক মাসের বেশি যদি কারোর কাছে ফাইল থাকে তাকে শো কাজ করা হবে। আর যদি তিন মাস ফাইল পড়ে থাকে কেন তাকে সাসপেন্ড করা হবে না, সেটা পুর কর্তৃপক্ষ দেখবে।’ মেয়রের সেই মন্তব্যের পর এবার কড়া পদক্ষেপ নিলেন পুর কমিশনার। নাগরিক পরিষেবার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত রাখতে পুরসভার এই সিদ্ধান্ত।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, পরে অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?