উদ্বেগজনক ডেঙ্গি, দুর্গাপুজোয় খোলা থাকবে পুরসভার স্বাস্থ্য বিভাগ

বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুমে (Festive Season) ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গি (Dengue)। তাই কোনও ঝুঁকি না নিয়ে ডেঙ্গি প্রতিরোধে দুর্গাপুজোয় (Durga Pujo) কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্য বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।

গত কয়েকদিন ধরেই মহানগরীতে ভয়াবহ উঠছে ডেঙ্গি পরিস্থিতি। গত কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উ‍ৎসবের মরসুমে এমন পরিসংখ্যানে যথেষ্টই উদ্বিগ্ন কলকাতা পুরসভার মেয়র সহ স্বাস্থ্য আধিকারিকরা। একদিকে যেমন ডেঙ্গি দমনে ড্রোনের সাহায্যে বিশেষ স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে পুজোর সময়ে স্বাস্থ্য বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরে বায়ুদূষণ ক্রমশ বেড়ে চলেছে। পরিবেশবিদদের মতে, কল্লোলিনী তিলোত্তমার দূষণ সহ্যমাত্রা ছাড়াচ্ছে। তার মধ্যে ১৩ শতাংশ গাড়ির মাধ্যমে এবং ৪৩ শতাংশ ডোমেস্টিকভাবে ছড়াচ্ছে জানিয়ে কলকাতার মেয়র বলেন, ‘গ্যাসের দাম লাগামছাড়া হওয়ায় যারা বস্তিতে থাকেন তারা কয়লা, কাঠ জ্বালাচ্ছে। ফলে দূষণের মাত্রা বাড়ছে। দূষণ রুখতে পরিবেশ বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। তৃণমূল মহিলা কংগ্রেসের বিক্ষোভে আগুন জ্বালিয়ে রান্না করার বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘যদি এটা কেউ করে থাকে এটা অন্যায়। আমি জানি না কি হয়েছে।’

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, পরে অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?