বদলি করা হল কলকাতা পুরসভার পার্কিং ম‌্যানেজারকে

পুরসভার পার্কিং বিভাগে নতুন ম্যানেজার করা হয়েছে অমিতাভ বড়ুয়াকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভা এলাকায় পার্কিং ফি বাড়ানো নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টির উপর হস্তক্ষেপ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে অবিলম্বে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে নিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই ঘটনার এক সপ্তাহ এখনও পেরোয়নি। এবার পুরসভার পার্কিং বিভাগের ম‌্যানেজারকে (KMC Parking Manager) বদলি করা হল। মঙ্গলবার পুরসভার পার্সোনেল বিভাগ রদবদলের বিজ্ঞপ্তি জারি করে এই বদলির কথা জানিয়েছে।

কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী পার্কিং বিভাগের ম‌্যানেজার অর্ঘ‌্য শিকদারকে বদলি করা হয়েছে সমাজকল‌্যাণ বিভাগে। অন্যদিকে পুরসভার পার্কিং বিভাগে নতুন ম্যানেজার করা হয়েছে অমিতাভ বড়ুয়াকে। লাইসেন্স বিভাগের ম্যানেজার পদে তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই দায়িত্বের সঙ্গে এবার অতিরিক্ত এই দায়িত্ব সামলাবেন তিনি।

উল্লেখ্য পয়লা এপ্রিল থেকে কলকাতায় নতুন পার্কিং ফি চালুর কথা ঘোষণা করা হয়। কলকাতা পুরসভার নতুন নিয়ম অনুযায়ী প্রতি ঘন্টায় দু’চাকা গাড়ির জন্য পার্কিং ফি বাবদ ১০ টাকা করে দিতে হবে বলে জানানো হয়। আগে যা ছিল ঘন্টা প্রতি ৫ টাকা। চার চাকার গাড়ির জন্য আগে প্রতি ঘন্টায় পার্কিং ফি দিতে হত ১০ টাকা। ১ এপ্রিল তা করা হয় ২০ টাকা। পাশাপাশি বাস এবং লরি রাখার জন্য ঘণ্টাপিছু পার্কিং ফি ধার্য করা হয় ৪০ টাকা।

বিষয়টি নিয়ে গত শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পার্কিং এর খরচ অনেকটা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ যারা পার্কিং করেন তাদের অনেক টাকা বেশি দিতে হচ্ছে। বিষয়টা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর নীতি হচ্ছে সাধারণ মানুষের উপর যেন কোনও চাপ না পড়ে। মুখ্যমন্ত্রীর অনুমোদনসাপেক্ষে ফি বাড়ানো হয়নি। আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে হবে। এই মর্মে কলকাতার মহানাগরিকের কাছে বার্তা পৌঁছে গিয়েছে।’

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক