শহরজুড়ে ট্যাক্সি আর অ্যাপ-ক্যাবের চাকা স্তব্ধ হবে ২২ ফেব্রুয়ারি

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রেখে এদিন পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছে বাম অনুমোদিত এআইটিইউসি-র ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালক সংগঠন। আগামী ২২ ফেব্রুয়ারি তাঁরা আবারও ১২ ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছেন। সেদিন শহরের প্রায় ২৫০০ গাড়ির চালক ধর্মঘটে যোগ দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মঘটে নেমেছে বাম অনুমোদিত এআইটিইউসি-র ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালক সংগঠনের সদস্যরা। তার জেরে সকাল থেকেই রাস্তায় ট্যাক্সি ও অ্যাপ-ক্যাবের দেখা মিলছে কম। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রেখে এদিন পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছে বাম অনুমোদিত এআইটিইউসি-র ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালক সংগঠন। ধর্মঘটের নেপথ্যে রয়েছে, ট্রাফিক নিয়ম ভাঙার ক্ষেত্রে রাজ্য সরকারের নয়া নির্দেশিকা জারি। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার এআইটিইউসি জানিয়ে দিল, আগামী ২২ ফেব্রুয়ারি তাঁরা আবারও ১২ ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছেন। সেদিন শহরের প্রায় ২৫০০ গাড়ির চালক ধর্মঘটে যোগ দেবেন। সেই চালকদের মধ্যে যেমন থাকবেন হলুদ ট্যাক্সির চালকেরা তেমনি থাকবে অ্যাপ-ক্যাবের চালকেরাও। অর্থাৎ আরও একটি ভোগান্তির দিন অপেক্ষা করছে আমজনতার জন্য।

এদিনের ধর্মঘটে কলকাতা ও শহরতলির রাস্তায় নামেনি প্রায় দেড় হাজার অ্যাপ-ক্যাব। তার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা স্টেশন, বিমানবন্দর, সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলি থেকে শহর কলকাতা ও শহরতলির নানা জায়গায় যেতে সমস্যার মুখে পড়ছেন আমনাগরিকেরা। যেটুকুও বা ট্যাক্সি বা অ্যাপ-ক্যাব মিলছে তাঁরাও কার্যত চড়া হারে ভাড়া নিচ্ছে। ২০০-৩০০ টাকার ভাড়া হয়েছে গিয়েছে ৬০০ বা ৯০০টাকা। এই অবস্থায় আরও একদিন ১২ ঘন্টার ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব ধর্মঘট আমজনতাকে আরও কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিতে চলেছে। এআইটিইউসির তরফ থেকে এদিন জানানো হয়েছে, ২২ ফেব্রুয়ারি কমপক্ষে ২৫০০ ট্যাক্সি সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ধর্মঘটে যোগ দেবে। স্বাভাবিক ভাবেই সেদিন যে ভোগান্তি অপেক্ষা করছে আমজনতার জন্য সে আর বলার অপেক্ষা রাখে না।

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন