চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় ১২! শীতের বিদায়বেলায় হুড়মুড়িয়ে নামছে পারা

নিজস্ব প্রতিনিধি: বিদায়বেলায় কার্যত ধুমধুমার ব্যাটিং শুরু করেছেন মিস্টার উইন্টার। তিনি আর দেড় সপ্তাহও বাংলায় থাকবেন কিনা সন্দেহ, কিন্তু এখন তার ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে পারা নামছে হুড়মুড়িয়ে। আর সেটা শুধু কলকাতায় নয়, পারা নামছে বাংলাজুড়েই। শনি সকালে খাস কলকাতায় পারা নেমে এসেছে দাঁড়িয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ৪৮ ঘণ্টার হিসাবে কলকাতায় পারা নেমেছে প্রায় ৫ ডিগ্রি। আর বাংলাজুড়ে কেমন পারা পতন হয়েছে তার নমুনা হতে পারে কিছু এলাকার এদিনের সর্বনিম্ন তাপমাত্রা। যেমন কোচবিহারে পারা নেমেছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, কালিম্পংয়ে ৫.৫ ডিগ্রি, শ্রীনিকেতন ৮ ডিগ্রি, শিলিগুড়ি ৭ ডিগ্রি, পুরুলিয়া ৭.২ ডিগ্রি। কার্যত এই সব সর্বনিম্ন তাপমাত্রাই বলে দিচ্ছে বাংলাজুড়ে কেমন চার ছক্কা হাঁকাচ্ছেন মিস্টার উইন্টার।

এবারে শীত মরশুমের শুরুতে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, এবারে শীতের ধুন্ধুমার ব্যাটিং দেখতে পাওয়া যাবে। শীতবিলাসী বাঙালি যে শীতের জন্য গত কয়েকবছর ধরেই হ্যাপিতেশ করে বসে আছে সেই হাড় কাঁপানো শীতের দেখা মিলবে আবার। কিন্তু আবহাওয়াবিদদের সেই হিসেব গুলিয়ে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একের পর এক ঝঞ্ঝা আর তার দোসর হিসাবে বঙ্গোপসাগরে কখনও নিম্নচাপ তো কখনও ঘূর্ণাবর্ত বাংলার শীতকে দূরেই ঠেলে রেখে দিল। কার্যত গোটা শীতের মরশুমটাই বঙ্গবাসীকে হয় বৃষ্টি নাহলে পাখা চালিয়ে গরমের রেশ কাটাতে হয়েছে। মাঝে মধ্যে একটু ঠাণ্ডা পড়েছে ঠিকই, কিন্তু হাড় কাঁপানো শীত ইতিহাস হয়েই থেকে গিয়েছে। কিন্তু এবার বিদায়বেলায় কিছুটা হলেও ঘুরে দাঁড়ালো শীত। কার্যত বৃহস্পতিবার সকাল থেকেই উত্তুরে হাওয়ার জোর বাড়ে বঙ্গে। তাতেই মনে হয়েছিল পারা পতন ঘটবে। সেই অনুমান সত্যি করে শুক্র ভোরেই পারা একধাক্কায় ৪ ডিগ্রি নেমে গিয়েছিল। শনিতে তার থেকে আরও নেমে খাস কলকাতায় পারা থেমেছে ১২ ডিগ্রির কান ঘেঁষে। এ ভাবেও যে ফিরে আসা যায় সেটাই আরও একবার দেখালেন মিস্টার উইন্টার!  

কলকাতায় যত না ঠাণ্ডা পড়েছে, তার থেকে ঢের ঠাণ্ডা এখন মিলছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের ডুয়ার্স লাগোয়া এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর-সহ উত্তর ভারতের পাহাড়ে প্রবল তুষারপাত হয়েছে। সেই ঝঞ্ঝা কেটে যেতেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার ফলে কনকনে উত্তুরে হাওয়া বঙ্গের দিকে ধেয়ে আসছে অবাধে। সেই হাওয়াতেই হুড়মুড়িয়ে বঙ্গজুড়ে নামছে পারদ। শনিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে মহানগরে। একই ভাবে গাঙ্গেয় বঙ্গের অন্যান্য জেলাতেও পারা পতন ঘটবে এদিন রাতে। রবি ভোরে রাজ্যের সর্বত্রই শীতের দাপট বাড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ