সান্দাকফুতে ঘুরতে গিয়ে শ্বাসকষ্টে মৃত্যু কলকাতার বাসিন্দার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ঘুরতে গিয়ে সান্দাকফুতে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের ।  ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন ৫৮ বছরের আশিস ভট্টাচার্য। তিনি ভবানিপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সান্দাকফুতে তাঁর  মৃত্যু হয়েছে।

গত ১৯ নভেম্বর সান্দাকফুর উদ্দেশে দার্জিলিং থেকে রওনা দিয়েছিলেন আশিস। মঙ্গলবার রাতে ধোতরেতে  রাত কাটানোর সময়  আচমকাই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সেখান থেকে তাঁকে দ্রুত সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপরেই আশিসের দেহ দার্জিলিংয়ে ময়নাতদন্তের জন্য পাঠান হয়। বৃহস্পতিবার আশিসের দেহ নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন তাঁর পরিবারের সদস্যেরা।

উল্লেখ্য, এই নিয়ে সান্দাকফুতে গিয়ে মৃত্যু হল কলকাতার দুই বাসিন্দার । আর তাতেই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। তাই পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য প্রশাসনের তরফ থেকে জারি করতে চলেছে  নির্দেশিকা। সেখানে শীঘ্রই পর্যটকদের শারীরিক পরীক্ষা চালু হতে পারে। এই প্রসঙ্গে দার্জিলিং সদরের মহকুমাশাসক জানিয়েছেন,’ প্রশাসনের তরফে জিটিএ-র সঙ্গে আলোচনা করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হবে। চলতি মাসের আগামী সপ্তাহ থেকেই তা  চালু হতে চলেছে।‘

  

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালেড় হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান