যাত্রীর চাপ সামাল দিতে আগামী সপ্তাহেই বাড়ছে মেট্রোর সংখ্যা

আগামী সপ্তাহ থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। একইসঙ্গে বাড়তে পারে মেট্রো চলাচলের সময়সীমাও। রাতের দিকে সময়সীমা বাড়ানো হবে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহ থেকে কলকাতায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। একইসঙ্গে বাড়তে পারে মেট্রো চলাচলের সময়সীমাও। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্তমানে ২৭৬ টি মেট্রো চলে।

যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে তা বাড়িয়ে ২৮৪টি করছে মেট্রো কর্তৃপক্ষ। তবে রাতের দিকে মেট্রোর সময়সীমা কিছুটা বাড়ানো হবে বলে সূত্রের খবর। পাশাপাশি দুই মেট্রো চলার মাঝের সময়ের ব্যবধানও কমতে পারে। বর্তমানে প্রথম মেট্রো ছাড়ে সকাল সাত’টায়। দক্ষিণেশ্বর থেকে রাতে শেষ মেট্রো ছাড়ে ৯টা ১৮তে। দমদম থেকে শেষ মেট্রো ছাড়ে রাত সাড়ে ন’টায়। এই সময়সীমা  বাড়ানো হতে পারে বলে সূত্রের  খবর। যাত্রী সংখ্যার কথা মাথায় রেখেই বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেন, “যেহেতু যাত্রী সংখ্যা বাড়ছে মেট্রোয় সেদিকে মাথায় রেখেই মেট্রোর সংখ্যাও বাড়ানো হচ্ছে।”

অন্যদিকে আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে শিয়ালদা মেট্রো স্টেশনের পরিষেবা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ছুটবে মেট্রো। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা হাওড়া ময়দান থেকে কবে শুরু হবে এই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছিলেন, ২০২৩-এর জানুয়ারির মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর(Kolkata East-West Metro) কাজ সম্পন্ন হয়ে যাবে। আগামী বছরের শুরু থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরুর ইঙ্গিত দেন তিনি। একইসঙ্গে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন(রুবি মোড়) পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে ২০২২-এর ডিসেম্বর থেকে। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস থেকে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে ২০২৩ এর জুলাই মাস থেকে। বিমানবন্দর থেকে নিউ বারাকপুর মেট্রো পরিষেবা শুরু হবে ২০২৬-এর আগস্ট মাসে।

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার মূল্যেও পরিবর্তন আনা হচ্ছে। শিয়ালদা স্টেশন(Sealdah Metro station) থেকে মেট্রোর সর্বনিম্ন ভাড়া থাকছে ১০ টাকা। অর্থাৎ পাঁচ টাকার টিকিটের সুযোগ শিয়ালদা স্টেশন থেকে থাকছে না। ১০ টাকার পর টিকিটের মূল্য থাকছে ২০ টাকা। একইসঙ্গে তুলে দেওয়া হচ্ছে ১৫ টাকার স্ল্যাবও। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের শিয়ালদা বাদে বাকি স্টেশনগুলিতে ৫ টাকার টিকিটের সুযোগ থাকবে বলে জানা গিয়েছে।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা