সুখবর! অনলাইনে টিকিট কাটলেই ৫% ছাড়,সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজোর আগেই কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে অনলাইনের মাধ্যমে টিকিট কাটলে মিলবে সুবিধা। ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। ফলে পুজোর আগে যাত্রীদের জন্য ভালো খবর।

বৃহস্পতিবার কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেডি জানিয়েছেন, স্টেশন থেকে টিকিট কাটলে পেপার এবং প্রিন্টের খরচ পরে। এই ক্ষেত্রে অনলাইনে টিকিট বুক করলে সেই খরচ পড়বে না। আর ঠিক এই কারণেই ৫% ছাড় মিলবে। প্রিন্ট ও কাগজের খরচ বাঁচিয়ে এই টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর শুক্রবার থেকে এই নিয়ম শুরু হবে। এর ফলে যাত্রা অনেকটাই উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।

মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে শোভাবাজার থেকে ধর্মতলা যাওয়ার জন্য টিকিটের দাম করে ১০ টাকা দিতে হয়। অনলাইনে সেটি কাটা হলে সে ক্ষেত্রে ৫% ছাড় পাবেন যাত্রী। অর্থাৎ ৯ টাকা ৫০ পয়সা দিয়ে এই যাত্রা করতে পারবেন। ২০ টাকার টিকিটের ক্ষেত্রে এক টাকা ছাড় দিয়ে ১৯ টাকায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা। অর্থাৎ যাত্রী এবং নিজেদের সুবিধা করতে অনলাইন পরিষেবার দিকে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো।

ভবিষ্যতে মেট্রোরেল এবং ইস্টার্ন রেলে যাতায়াতের ক্ষেত্রে নতুন স্মার্ট কার্ড ব্যবহার করা যাবে বলে জানা যাচ্ছে। প্রতিদিন অফিস টাইমে ব্যাপক পরিমাণে ভিড় হয় মেট্রোতে। প্রতিদিন সেই ভিড় বাড়ছে। সামনে পুজো। তাই এই ভিড় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই টিকিট কাউন্টারের চাপ কমাতে এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা