বিদ্যুৎ বিভ্রাটে পরিষেবায় ধাক্কা কলকাতা মেট্রোর, ভোগান্তি আমজনতার

বিদ্যুৎ জনিত সমস্যায় ধাক্কা খেল কলকাতার মেট্রো রেলের পরিষেবা। চরম ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রীরা। ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে সমস্যা মিটতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মেট্রো বিভ্রাট শহর কলকাতায়(Kolkata)। এবার বিদ্যুৎ জনিত সমস্যায়(Power Outage) ধাক্কা খেল পরিষেবা(Metro Railway Service)। সেন্ট্রাল(Central Station) থেকে পার্ক স্ট্রিট(Park Street Station) পর্যন্ত মেট্রো চলাচল ধাক্কা খেয়েছে। আর সেই কারণেই অফিস টাইমে দুর্ভোগের মুখে পড়েছেন আমজনতা(Normal Passengers)। পরিস্থিতি এমনই যে, সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত যতক্ষণ না একটি ট্রেন পৌঁছচ্ছে, তখন উল্টো দিক থেকে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রালমুখী কোনও ট্রেন ছাড়া হচ্ছে না। অর্থাৎ পাশাপাশি আপ এবং ডাউন চালানো যাচ্ছে না। সকাল সওয়া দশটা থেকে হঠাৎ করেই পার্ক স্ট্রিট মেট্রো রেকে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়। তখন থেকেই এই পরিস্থিতি। চরম ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রীরা। অফিস টাইমে পূর্ব কোনও ঘোষণা ছাড়াই এইভাবে মেট্রো চলাচল ব্যহত হওয়ায় নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের।  

শেষ পাওয়া খবর অনুযায়ী, পার্ক স্ট্রিট থেকে মেট্রো রেক সেন্ট্রাল স্টেশন পৌঁছলে, তারপর সেন্ট্রাল থেকে পার্কস্ট্রিট মেট্রো রেক ছাড়া হচ্ছে। আর এতেই চরম সমস্যা তৈরি হয়েছে। সব ট্রেন অত্যন্ত ধীরগতিতে চলছে। বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। রেল আধিকারিকরাও জানাচ্ছেন, পার্ক স্ট্রিটে বিদ্যুৎ সংযোগের সমস্যা হয়েছে। দুটো পাশাপাশি চালালে লোড নেওয়া যাচ্ছে না। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলবে না। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিদ্যুতের ঘাটতির জন্যই এই বিপর্যয়। দ্রুত আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। জানি, যাত্রীদের সমস্যা হচ্ছে, অন্তত ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।’ এমনিতেই শহরের Lifeline মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা হামেশাই লেগে থাকে। তার জেরে যাত্রীদেরও দুর্ভোগের মুখে পড়তে হয়। এবার সমস্যা বিদ্যুতের লাইনে। আর তার জন্যও হয়রানির শিকার যাত্রীরা।

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিংকিট কর্মীর কাণ্ডে চক্ষুচড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী