দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পত্তি করে ছাড়ের সময়সীমা বাড়াল কলকাতা পুরনিগম

নিজস্ব প্রতিনিধি: নির্দিষ্ট সময়ে বকেয়া আদায় করতে বিশেষ ছাড়ের সময় দেয় কলকাতা পুরনিগম (KOLKATA MUNICIPAL CORPORATION)। ছাড় দেওয়া হয় যিনি বেশি কর দেন তাঁকেও। চলতি বছরের জন্য সেই সময় ধার্য হয়েছিল ১০ মে থেকে ১৯ জুন পর্যন্ত। সার্ভারের সমস্যার জন্য অসুবিধায় পড়ছিলেন নাগরিকরা। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ানো হলো সময়সীমা।

প্রায় দিনই দেখা যাচ্ছিল সার্ভারে সমস্যা। সম্পত্তিকর অনলাইনে মেটাতে গিয়ে সমস্যায় পড়ছিলেন কলকাতার নাগরিকরা। তাই শহরবাসীকে স্বস্তি দিতে সম্পত্তি করে ছাড়ের সময়সীমা বাড়াল কলকাতা পুরনিগম।

এক সপ্তাহ এই সময়সীমা বাড়ানো হয়েছে। ১০ মে থেকে আগামী ১৯ জুন পর্যন্ত ছিল বিশেষ ছাড়ের  সময়সীমা। তা বাড়িয়ে করা হলো আগামী ১৭ মে থেকে ২৬ জুন। আজ, সোমবার এই নির্দেশিকা জারি করেছে পুরকর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই পুরসভার সার্ভারে সমস্যা হচ্ছে। অনলাইন এবং অফলাইনে অতিরিক্ত পেমেন্টের চাপে সার্ভারের গতি কমে যাচ্ছিল। অনেক সময় ঘটেছে সার্ভার বসে যাওয়ার মতোও ঘটনা। যার জেরে অনেকেই পেমেন্ট করতে পারছিলেন না। সোমবারেও একই সমস্যা তৈরি হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলেও বকেয়া দিতে না পারার জন্য ছাড় পাবেন না বলে আশঙ্কা করেছিলেন অনেকেই। এই পরিস্থিতিতে পুরকর্তৃপক্ষ ছাড়ের সময়সীমা বাড়িয়ে দিল। এতে আপ্লুত নাগরিকরা।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ