এই মুহূর্তে

কলকাতা পুলিশ হাজির করছে নতুন App ‘বন্ধু’

নিজস্ব প্রতিনিধি: সচিত্র পরিচয়পত্র, ব্যাঙ্কের পাস বই, চেক বই, কিংবা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গিয়েছে? থানা-পুলিশের চক্কর কাটতে হবে? জেনারেল ডায়েরি বা GD করতে হবে? এবার থেকে আর চিন্তা করবেন না এইসব নিয়ে। বিশেষ করে আপনি যদি শহর কলকাতার বাসিন্দা হন। কেননা আপনাদের জন্যই কলকাতা পুলিশ(Kolkata Police) নিয়ে এসেছে নতুন একটি App, যার নাম ‘বন্ধু’(Bandhu App)। এই অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসে Online-এ নির্দিষ্ট থানায় এক নিমেষে দায়ের করে ফেলতে পারবেন আপনার অভিযোগ বা GD। শুধু তাই নয় এই GD’র জন্য আপনি বাড়িতে বসেই পেয়েছে যাবেন Digital Signature সহ আপনার GD’র কপি। Google Playstore ও Apple Store-এ মিলছে কলকাতা পুলিশের এই ‘বন্ধু’ Appটি।

আরও পড়ুন ২৭জুন থেকে পঞ্চায়েতের প্রচারে নামছেন অভিষেক

জানা গিয়েছে, কলকাতা পুলিশের এই অ্যাপ ডাউনলোড করে নিজের মোবাইল নম্বর দিয়ে সেটিতে রেজিস্টার করতে হবে। এরপরেই সেখানে যাবতীয় তথ্য দিয়ে Log In করতে হবে। সেখানে কলকাতা পুলিশ সংক্রান্ত বিভিন্ন কাজ Online-এ করা যায়। গাড়ির কত কেস রয়েছে, Fir’র স্ট্যাটাস, ময়নাতদন্তের রিপোর্ট বাড়িতে বসেই Download করার সুবিধা রয়েছে এই বিশেষ অ্যাপে। শুধু তাই নয়, Cyber Crime বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জালিয়াতি হলেও এই অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করা যায়। এসমস্ত সুবিধার তালিকায় এবার নয়া সংযোজন হল– Report Missing Articles। অর্থাৎ, কোনও গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ নথি হারিয়ে গেলে সেখানে অভিযোগ করা যাবে। কোন থানা এলাকায় ঘটনাটি ঘটেছে, কী হারিয়েছে, কখন হারিয়েছে- ইত্যাদির বিবরণ ভর্তি করতে হবে ‘বন্ধু’ অ্যাপে। অভিযোগ আপলোড করা মাত্র সংশ্লিষ্ট থানার কাছে একটি Notification যাবে। কয়েক ঘণ্টার মধ্যেই সেই অভিযোগের ভিত্তিতে একটি জেনারেল ডায়েরি বা GD দায়ের করবে থানা। তার কিছুক্ষণের মধ্যেই অভিযোগকারীর মোবাইল নম্বর ও ই-মেলে সরকারি সিলমোহর ও Digital Signature সহ GD’র কপি পাঠিয়ে দেবে থানা।   

আরও পড়ুন লরেটোর সিস্টার সিরিলের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা পুলিশ সূত্রের খবর, GD’র কপি ডাউনলোড করে তার PDF কপি মোবাইলে সেভ করে রাখতে পারবেন অভিযোগকারী। প্রয়োজনে তা প্রিন্ট করিয়েও নিতে পারেন পারবেন। শনিবারই অ্যাপে এই ব্যবস্থা চালু করে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের থানাগুলিতে প্রতিদিন প্রচুর সংখ্যায় মানুষ এসে Missing Articles’র GD করেন। যে জায়গায় ঘটনা, সেখান থেকে স্থানীয় থানার দূরত্বও বেশি হলে তা বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা আরও বেশি প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এবার থেকে মানুষ মোবাইলের অ্যাপ খুলে GD করতে পারবে। তাতে সংশ্লিষ্ট জিনিসটি দ্রুত খুঁজে পাওয়ার সম্ভাবনাও বাড়বে।  

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ